জাতীয়

পাঁচ বছরের মধ্যে সারাদেশে চালু হবে ভূগর্ভস্থ বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক:

দেশে প্রথমবারের মতো মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম চালু করে সিলেট। গত ৫ জানুয়ারি শহরের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় সড়কের ওপরে থাকা বিদ্যুতের খুঁটি সরিয়ে মাটির নিচ দিয়ে সংযোগ চালু করা হয়।

তারই ধারাবাহিকতায় সারাদেশে ভূগর্ভস্থ বিদ্যুৎ সর্বরাহ করতে যাচ্ছে সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশের বৈদ্যুতিক তার মাটির নিচে নিয়ে যাওয়া হবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

৫ ফেব্রুয়ারি বুধবার বিদ্যুৎ ভবনের মুক্তি হলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার দুই কোম্পানি এনার্জিট্রোন এবং আরঅ্যান্ডডিকেআইএস গ্রুপের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শুরুতেই দেশের চারটি অঞ্চল সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকাসহ আশেপাশের এলাকায় এ কাজ সম্পন্ন করা হবে ।

অনুষ্টানে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরে বিদ্যুতের তারের জন্য গাছের ডাল কেটে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, এটা করা যাবে না। এতে পরিবেশের ক্ষতি হয়। বিদ্যুতের তার আন্ডারগ্রাউন্ডে নিতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার তিন বছর পর আমরা কাজ শুরু করতে যাচ্ছি। শুধু বিদ্যুতের তার নয়, কিছু সাবস্টেশনও মাটির নিচে নেওয়া হবে। ওজোপাডিকো ও নেসকোর অধীনের এলাকাগুলোয় এ উদ্যোগ নেওয়া হবে। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি মানসম্মত বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করছি আমরা।

তিনি বলেন, আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং ব্যয়বহুল। কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের যে বিদ্যুতের চাহিদা হবে তাতে মাটির ওপরের ওই তার দিয়ে সেটা সরবরাহ করা সম্ভব হবে না। আন্ডারগ্রাউন্ড করলেই হবে না, উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাস্তা যতটা সম্ভব কম খুঁড়ে তার মাটির নিচে নিতে হবে।

বুধবার পিডিবি তাদের অধীন চারটি বড় শহরে মাটির নিচে বিদ্যুতের তার নেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ে অস্ট্রেলিয়ার কোম্পানি এনার্জিট্রোন এবং আর অ্যান্ড ডি কে আই এস গ্রুপকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। কোম্পানিটি সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহে আন্ডারগ্রাউন্ড ক্যাবল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সিস্টেম স্থাপন কাজের সম্ভাব্যতা যাচাই, প্রাক্কলন, ডিজাইন এবং প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজে পরামর্শ দেবে।

প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৩০ লাখ টাকা। এ কাজে ১ বছর সময় বেঁধে দেওয়া হয়েছে। এক বছরের মধ্যে এনার্জিট্রোন তাদের কাজ শেষ করবে।

চুক্তিতে পিডিবি’র পক্ষে কোম্পানি সচিব সাইফুল ইসলাম আজাদ এবং এনার্জিট্রোনের পক্ষে প্রধান প্রকৌশলী খন্দকার ওয়াহিদুল ইসলাম সই করেন।

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ বলেন, আমরা কেবল শতভাগ বিদ্যুৎই দিচ্ছি না, বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও উন্নত করার চেষ্টা করছি। এক বছরের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো বলে আশা করছি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা