জাতীয়

পরোয়ানা ছাড়া গ্রেফতার নয় : ডিএমপিকে ইসি

সান নিউজ ডেস্ক:

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ও সমর্থকদের আগের গ্রেফতারি পরোয়ানা না থাকলে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে নিজ দফতরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সোমবার বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আগে সিটি এলাকায় কোনও অপ্রয়োজনীয় গ্রেফতার হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হবে। তবে এর অর্থ এই নয়, কেউ ক্রিমিনাল অফেন্স করলো বা আদালত কারও বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো তাকে নির্বাচনি দোহাই দিয়ে গ্রেফতার করা যাবে না।'

ইসি সচিব বলেন, ‘কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ (মঙ্গলবার) আমি ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যারা নির্বাচনের প্রার্থী বা সমর্থক তাদের বিষয়ে আগে থেকে কোনও আদালতের গ্রেফতারি পরোয়ানা না থাকলে তাদের গ্রেফতার করা যাবে না। তবে নতুন কোনও ক্রিমিনাল অফেন্স করে থাকলে বা কোর্টের আদেশ থাকলে সেক্ষেত্রে রাষ্ট্রে বা জনগণের জান বা সম্পদ রক্ষার জন্য তারা ব্যবস্থা নেবেন।’

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা