রাজনীতি

দ্রুত মাজেদের সাজা কার্যকর চায় আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ বঙ্গবন্ধুর খুনি মাজেদের সাজা দ্রুত কার্যকর চায় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৮ এপ্রিল) অনলাইনে সংবাদ সম্মেলনে রায় কার্যকরের এই দাবি জানান তিনি। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে পলাতক বাকি আসামিদেরও দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিও করেন ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, ‘সংবিধান ও দেশের প্রচলিত আইনের সকল বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদান করা হয়েছিল। বিচারিক আদালতের দেয়া ফাঁসির রায় হাইকোর্ট হয়ে সুপ্রিমকোর্টে গেলে সুপ্রিমকোর্ট ফাঁসির রায় বহাল রাখে। ফলে এসব খুনিদের ফাঁসির রায় সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।'

কাদের বলেন, ‘ফাঁসির রায় কার্যকরের জন্য আইনসঙ্গতভাবে যা করার সেটা শুরু হয়ে গেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।’

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আরও পাঁচ দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরী, নুর চৌধুরী, শরিফুল হক ডালিম, কর্নেল রশিদ ও মুসলেহউদ্দিন রিসালদার পলাতক অবস্থায় আছে।'

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন সংস্থার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং সেটা আরও জোরদার করার দাবি জানান ওবায়দুল কাদের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

৭৩ বছরে পা দিলেন অভিনেত্রী ডলি জহুর

পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে ডলি জহুর তার স্বতন্ত্র অভিনয়শৈলী দিয়ে সমৃদ্...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

রাজৈরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ইউএনওর অভিযান

মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামে অবৈধভাবেঢ বালু উ...

ঝালকাঠিতে খালে লাফ দিয়ে নিখোঁজ কিশোর

ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে এ...

চীনের সঙ্গে জিও পলিটিকাল সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা বিএনপির

চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় করার প্রত্যাশা বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা