খেলা

দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান এবার দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন এই বিশ্ব সেরা অলরাউন্ডার।

সাকিবের সন্তান হওয়ার গুঞ্জন অবশ্য আগেই উঠেছিল। তবে এবার অফিসিয়ালি তার ঘোষণা এলো। সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতির ঘরে আসছে দ্বিতীয় সন্তান।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব একটি ছবি পোস্ট দেন। যেখানে তার মেয়ে আলায়না হাসান অব্রি একটি ছোট পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে। পোশাকের গায়ে খেলা ‘ঘরে স্বাগতম’। আর ছবির ক্যাপশনে লিখা বড় বোনের দায়িত্ব।

২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান। ঢাকার হোটেল রূপসী বাংলায় তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন খেলোয়াড় উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোল জুড়ে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি।

সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন সাকিব। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা পান এই তারকা অলরাউন্ডার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা