জাতীয়

কাল থেকে সীমিত পরিসরে খোলা থাকবে ডাকঘর

সান নিউজ ডেস্ক:

দেশের সব জিপিও, প্রধান ডাকঘরসমূহ জরুরি প্রয়োজনে আগামী রোববার থেকে সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে।

সরকার ঘোষিত ছুটিকালে জনস্বার্থে ডাকসেবা অব্যাহত রাখার লক্ষ্যে ২ এপ্রিল বৃহস্পতিবার জনস্বার্থে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ নিদের্শনা দেন।

এ সময় বিশেষ ব্যবস্থায় ডাকঘর সঞ্চয় ব্যাংকের লেনদেনের পাশাপাশি সীমিত আকারে ই-কমার্স, মোবাইল মানি অর্ডার এবং পার্সেল সেবা প্রদানের জন্য কাউন্টার খোলা থাকবে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট পোস্টমাস্টার জেনারেল বা ডেপুটি পোস্টমাস্টার জেনারেলরা স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়।

জেলাপর্যায়ে জরুরি ডাক পরিবহন সেবা প্রদানের জন্য বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে ডাক বিভাগের নিজস্ব মেইল গাড়ি শুধু দিবাভাগে চলাচল করবে, উপজেলা পর্যায়ে মেইল চলাচলের ক্ষেত্রে স্থানীয় পোস্টমাস্টার জেনারেল/ডেপুটি পোস্টমাস্টার জেনারেল স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

মেট্রোপলিটন শহরসমূহে সাব পোস্ট অফিসসমূহ সীমিত আকারে খোলা রাখা যাবে; এক্ষেত্রে সংশ্লিষ্ট পোস্টমাস্টার জেনারেল অফিসসমূহ নির্দিষ্ট করবেন।

ক্যাশ সঞ্চালন ও ট্রেজারি লেনদেন এর জন্য ডাক বিভাগের নিজস্ব পরিবহন ব্যবস্থা উপযুক্ত নিরাপত্তা নিশ্চিতকরণ সাপেক্ষে সীমিত পরিসরে চলাচল করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ট্রেজারি লেনদেন ও নিরাপত্তার বিষয়ে স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করবেন।

ই-কমার্স ও পার্সেল গ্রহণ ও প্রেরণের ক্ষেত্রে জীবন রক্ষাকারী ওষুধ ও করোনা ভাইরাস মোকাবেলা সংক্রান্ত সামগ্রী অগ্রাধিকার প্রাপ্ত হবে। সকল ই-কমার্স ও পার্সেল গ্রহণের সময় ডাকদ্রব্যের গায়ে প্রেরক ও প্রাপকের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

ই-কমার্স ও পার্সেল শুধুমাত্র বিতরণকারী ডাকঘর থেকে (Window Delivery) গ্রাহক গ্রহণ করতে পারবেন। ঘরে ঘরে কোন ডাকদ্রব্য বিতরণ করা হবে না। ই-কমার্স ও পার্সেল এর প্রাপককে সংশ্লিষ্ট ডাকঘর থেকে ডাকদ্রব্য সম্পর্কে মোবাইল ফোন এর মাধ্যমে অবহিত করা হবে। পারস্পরিক ডাক বিনিময় (Radial System) পদ্ধতিতে জিপিও ও প্রধান ডাকঘর কেন্দ্রিক ডাক বাছাই, ডাক ব্যাগ বন্ধন ও ডাক প্রেরণ করতে হবে।

সকল স্তরের কর্মচারিদের পাওনা বেতন ভাতাদি সংশ্লিষ্ট ডাকঘর থেকে পরিশোধ নিশ্চিত করতে হবে। সকল অবসরভোগীদের অবসর ভাতা পরিশোধ নিশ্চিত করতে হবে; ক্ষেত্রমত অবসরভোগী উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট ডাকঘর থেকে অবসর ভাতা উত্তোলন করতে পারবেন।

ডাক অধিদপ্তরসহ সকল প্রশাসনিক দপ্তর সীমিত পরিসরে কার্য পরিচালনা করবে। মেট্রোপলিটন শহর এলাকায় ডাকঘরসমূহে কর্মচারিদের অফিসে যাতায়াতের জন্য যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পরিবহন সুবিধা স্থানীয় পোস্টমাস্টার জেনারেল/ডেপুটি পোস্টমাস্টার জেনারেল নিশ্চিত করবেন।

উপজেলা পর্যায়ের ডাকসেবা, সঞ্চয় ব্যাংক লেনদেন ও মেইল পরিবহনের বিষয়ে সংশ্লিষ্ট ডেপুটি পোস্টমাস্টার জেনারেল এবং পরিদর্শকগণ নিবিড় তদারকি নিশ্চিত করবেন।

ছুটিকালীন সময়ে ডাকঘরে কর্মরত সকলকে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট অফিস প্রধান নিবিড় তদারকি নিশ্চিত করবেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা