আন্তর্জাতিক

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ৪২ হাজার

চীনে ক্রমেই মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সরকারি হিসাবে, এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ১৬ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও ৪২ হাজার ৬৩৮ জন। আজ সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, সোমবার চীনে মারা গেছে ১০৮ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৭৮ জন। তাদের বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। তবে আগের দিনের চেয়ে নতুন আক্রান্তের সংখ্যা ২০ শতাংশ কমেছে।

করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধানে চীনে বিশেষজ্ঞ তদন্ত দল পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থা প্রধান টেড্রোস আধানোম বলেন, একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য জরুরি অবস্থার জন্য প্রতিটি দেশকে করোনা ভাইরাসের জন্য তৈরি থাকতে হবে। দ্রুত পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবরেটরি ব্যবস্থা তৈরি রাখা, বিভিন্ন সরঞ্জামের ব্যবস্থা রাখা।

করোনা ভাইরাস মোকাবিলায় আরও 'কার্যকর পদক্ষেপ' গ্রহণের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা