আন্তর্জাতিক

করোনার ভয়ে ম্যালেরিয়ার ওষুধ খাচ্ছেন ট্রাম্প!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনার প্রতিষেধক হিসেবে নিয়মিত হাইড্রোক্সিক্লোরোকুইন ওধুষ খাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নিজেই তা জানিয়েছেন।

সোমবার (১৮ মে) এই বিস্ময়কর তথ্য প্রকাশ করেন ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হাইড্রোক্সিক্লোরোকুইন মূলত ম্যালেরিয়ার ওষুধ। কিন্তু করোনাভাইরাসের চিকিৎসায় এই ওষুধ উপযোগী নয় বলে খোদ ট্রাম্প প্রশাসনের বিশেষজ্ঞরাই জানিয়েছেন।

আর ট্রাম্প বলছেন, করোনা থেকে বাঁচতে গত প্রায় দেড় সপ্তাহ ধরে তিনি হাইড্রোক্সিক্লোরোকুইন ওধুষ খাচ্ছেন। তিনি বলেন, 'আমি প্রতিদিন একটি করে বড়ি (হাইড্রোক্সিক্লোরোকুইন) খাই।'
হাইড্রোক্সিক্লোরোকুইনের সঙ্গে নাকি জিঙ্কও খাচ্ছেন ট্রাম্প।

কেন এসব খাচ্ছেন, সাংবাদিকের এমন প্রশ্নে ট্রাম্পের দাবি, 'কারণ, আমি মনে করি, এগুলো (ওষুধ) ভালো। এগুলো সম্পর্কে আমি অনেক ভালো কথা শুনেছি।'

ট্রাম্প আগেই জানিয়েছেন, তিনি করোনা পরীক্ষা করেছেন। পরীক্ষায় ফল 'নেগেটিভ' এসেছে। তার মধ্যে করোনার কোনো উপসর্গও নেই। কিন্তু তা সত্ত্বেও তিনি হাইড্রোক্সিক্লোরোকুইন ওধুষ খাচ্ছেন।

করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ওধুষের কথা আগে বেশ কয়েকবার উল্লেখ করেছিলেন ট্রাম্প। তার কথার জেরে ওষুধটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। তবে করোনা চিকিৎসায় এই ওধুধের কার্যকারিতা এখন পর্যন্ত প্রমাণিত নয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা