আন্তর্জাতিক

করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি যুক্তরাষ্ট্রের, পরীক্ষামূলক প্রয়োগ আজ

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রে আজ থেকে শুরু হচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা। কোভিড-১৯ এর ভ্যাকসিন মানবদেহে আজ প্রথমবারের মতো প্রয়োগ করা হবে।

দেশটির একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার মানবদেহে কোভিড-১৯ এর প্রতিষেধক প্রয়োগ করা হবে। প্রথমে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন দেয়া হবে এবং কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয় তাও পর্যবেক্ষণ করা হবে।

দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসির সিয়াটলে কেইসার পার্মানেন্ট রিসার্চ সেন্টারে এ ভ্যাকসিন পরীক্ষার কার্যক্রম চালানো হবে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সফল হলে এ ভ্যাকসিন বাজারে আসতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ এর অর্থায়নে এই পরীক্ষা কার্জক্রম পরিচালিত হচ্ছে। সুস্বাস্থ্যের অধিকারী ৪৫ স্বেচ্ছাসেবীর শরীরে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন ব্যবহার করা হবে।

বিশ্ব পরিস্থিতিতে এরইমধ্যে সারাবিশ্বের অনেক ওষুধ প্রস্তুতকারী সংস্থা কোভিড-১৯ এর প্রতিষেধক নিয়ে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, চীনে উৎপত্তি হওয়া এ ভাইরাস এখন ১৫২টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে এ পর্যন্ত ৬,৫০০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষ।

সান নিউজ/ সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা