খেলা

ঈদ বাড়িতে উদযাপন করার আহ্বান সাকিব-মুশফিকের

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে প্রতি বছরের তুলনায় এবারের ঈদের আমেজে কিছুটা ভাটা পড়েছে। এই ঈদে অনেকেই যেতে পারেননি বাড়িতে আবার অনেকেই ইচ্ছা করেই ফেরেননি বাড়ি। মূলত সংক্রমণ এড়ানোর সাবধানতা হিসেবে থেকে গেছেন তারা।

তবে বাড়িতে যারা ফিরেছেন তারাও সাবধান থাকতে বের হচ্ছেন না বাড়ি থেকে। সব মিলিয়ে এবারের ঈদ যে সুরক্ষিত থাকার, সুরক্ষিত রাখার সে কথা মনে করিয়ে দিলেন মুশফিকুর রহিম।

ঈদের দিনটা অনেক সময় বন্ধু-বান্ধবের সঙ্গে কেটে যায়। পরিবারকে কম সময় দেওয়া হয়। করোনা সেই সুযোগটা এনে দিয়েছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

আজ (২৫ মে) নিজের ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে মুশফিক লিখেছেন, 'সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সাথে ভাল সময় কাটান এই কামনা করছি। ঈদ মোবারক।'

সাকিব আল হাসানের ভাবনা সুদূরপ্রসারী। নিষিদ্ধ থাকা এই তারকা অলরাউন্ডার মনে করিয়ে দিলেন এবার ঈদটা কেন বাড়িতে বসে পালন করা জরুরি। নিজের অফিশিয়াল ফেসবুকে পেজে সাকিব লিখেছেন, 'করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সকলে মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে।'

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ওপেনার লিটন দাস। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, 'ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। এই কঠিন সময়ে সবাই নিরাপদে থাকুন, ভাল থাকুন।নিজে সচেতন হোন, অন্যকে সচেতন হতে বলুন।' সৌম্য সরকার নিজের ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন অল্প কথায়। তবে আসল কথাটা ঠিকই মনে করিয়েছেন জাতীয় দলের এ টপ অর্ডার, 'ঈদ মোবারক। বাসায় থাকুন। নিরাপদ থাকুন।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা