আন্তর্জাতিক

আফগানিস্তানে ৭ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে সোমবার (১৮ মে) এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৭ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গজনির প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর সাড়ে ৪ টার দিকে গজনির প্রদেশের ন্যাশনাল ডাইরেক্টরেট অফ সিকিউরিটির স্পেশাল ইউনিটের ভবনের কাছে ওই গাড়িবোমা হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৭ জন নিহত এবং আরও ৪০ জন আহত হন। হামলায় হতাহতদের বেশিরভাগই গোয়েন্দা বিভাগের সদস্য।

জঙ্গি সংগঠন তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানায়, তালেবানদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত গজনি প্রদেশে এই হামলার পিছনে তারা জড়িত।

আফগানিস্তানে সম্প্রতি সহিংসতা আরো বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসে আফগান তালেবান মার্কিন সরকারের সঙ্গে একটি চুক্তি করে। ওই চুক্তিতে জানায়, তারা মার্কিন সেনাদের ওপর আর হামলা চালাবে না। এরপর থেকেই আফগান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা জোরদার করেছে তালেবান।

গত সপ্তাহে কাবুলের এক প্রসূতি ওয়ার্ড ও জানাজা অনুষ্ঠানে ভয়াবহ হামলার ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়। আহত হয় আরও শতাধিক মানুষ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা