অপরাধ

অস্ত্র মামলায় জিকে শামীমের জামিন, জানেন না রাষ্ট্রপক্ষের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক:

যুবলীগের বহিষ্কৃত নেতা ও বিতর্কিত ঠিকাদার জিকে শামীমকে অস্ত্র মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

৬ ফেব্রুয়ারি অত্যন্ত গোপনীয়তায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন তিনি। তার জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় ১২ ফেব্রুয়ারি।

অথচ দেশ জুড়ে আলোচিত ঠিকাদার শামীমের জামিনের বিষয়ে না কি কিছুই জানেন না রাষ্ট্রপক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান বলেন, তার জামিনের বিষয়ে আমি কিছুই জানি না। রোববার এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান তিনি।

ফজলুর রহমান বলেন, “শামীমের বিরুদ্ধে অস্ত্র মামলার কথা আমার তো জানা নেই। আমি তো কোর্টে থাকি সারাদিন। আমার জানা মতে জিকে শামীমের কোন মামলার বেল হয়নি। এটা আমার দেখতে হবে”।

জামিনের কাগজ পাওয়ার বিষয়ে তিনি বলেন, “জজ সাহেব নিজের মতো করে দিয়েছেন কিনা, আমাকে জানতে হবে। ক্যাসিনোর কেসগুলো আমরা অপোজ করি বেশি করে। এখানে ভুয়া জামিনও তো বহু হয়েছে। আমি নিজে ধরেছি। জিকে শামীমের মামলার শুনানির সময় এই কথা উঠেইনি যে জামিন হবে। এখন যদি জিকে শামীমের জায়গায় অন্য শামীম হয়, হতে পারে। আমাকে এ বিষয়ে কোর্টে গিয়ে কনফার্ম হতে হবে।”

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের নিজ কার্যালয় থেকে বিপুল পরিমাণ অর্থ ও মাদকসহ গ্রেফতার করা হয় তাকে। ওই অভিযানে তার সাত দেহরক্ষীকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক মামলা করা হয়।

এ সময় তার অফিস থেকে নগদ ১ কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার এফডিআরের কাগজপত্র, একটি আগ্নেয়াস্ত্র, দেহরক্ষীদের সাতটি শর্টগান ও গুলি এবং কয়েক বোতল বিদেশি মদ জব্দ করা হয়। সুত্র: সময় টিভি

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা