ছবি: সংগৃহীত
বাণিজ্য

সোনার দাম আরও বাড়ল

নিজস্ব প্রতিবেদক: মাত্র ৫ দিনের ব্যবধানে সোনার দাম আরও এক দফা বেড়েছে। এবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১৭৫০ টাকা বেড়েছে। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম।

আরও পড়ুন: সেরা করদাতার পুরস্কার পেল বিএটি বাংলাদেশ

এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, এর আগে যার দাম ছিল ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা।

শনিবার (২৩ ডি‌সেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ফুডপ্যান্ডার সাথে চরকি’র চুক্তি

নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের ভরি প্রতি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, ২১ ক্যারেটের ভরি প্রতি ১ লাখ ৬০২৬ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৫ হাজার ৬৯৯ টাকায় বিক্রি করা হবে।

রোববার (২৪ ডিসেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর করা হবে।

বাজুস জানিয়েছে, সোনার দাম বাড়া‌নো হ‌লেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভ‌রি প্রতি ২১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২০০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১২৮৩ টাকা।

আরও পড়ুন: দেশে ইউরোপীয় ব্র্যান্ড কালে সিরামিকসের যাত্রা শুরু

এর আগে গত ১৮ ডিসেম্বর বাজুস সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল, যা ১৯ ডিসেম্বর কার্যকর হয়।

গতকাল পর্যন্ত ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের ৮৯ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৪ হাজার ৫৩৩ টাকায় বেচা-কেনা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা