প্রতীকী ছবি
বাণিজ্য

ফের বাড়ল স্বর্ণের দাম

সান নিউজ ডেস্ক: দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৩৩২ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮২ হাজার ৪৬৪ টাকা। যা এতদিন ছিল ৮০ হাজার ১৩২ টাকা।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁই ছুঁই

শনিবার (১২ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে। রোববার (১৩ নভেম্বর) থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বিস্ফোরণে নিহত ১২

নতুন দাম অনুযায়ী, রোববার থেকে ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৩৩২ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৪৬৪ টাকা নির্ধারণ হয়েছে। ২১ ক্যারেটের সোনা ভরিতে বাড়ানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা; এখন বিক্রি হবে ৭৮ হাজার ৭৩২ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৯২৪ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৪৭৬ টাকা করা হয়েছে এবং সনাতন পদ্ধতির সোনা ভরিতে এক হাজার ১৬৭ টাকা বেড়ে রোববার থেকে বিক্রি হবে ৫৫ হাজার ৫২১ টাকায়।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

আরও পড়ুন: খরচ কমিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান

প্রসঙ্গত, সবশেষ সোনার দাম নির্ধারণ করা হয় গত ২৪ অক্টোবর; যা ২৫ অক্টোবর থেকে কার্যকর হয়। ওই দরে আজ পর্যন্ত সোনা বেচাকেনা হয়েছে। শনিবার ২২ ক্যারেটের দাম ছিল ৮০ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের দাম ৭৬ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৫ হাজার ৫৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি বিক্রি হয়েছে ৫৪ হাজার ৩৫৪ টাকায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা