ফাইল ছবি
বাণিজ্য

আবারও বেড়েছে মুরগির দাম

সান নিউজ ডেস্ক: দেশে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। বিগত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বাড়ছে মুরগির দাম। এছাড়া বাজারে অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম।

আরও পড়ুন: যুবশক্তিই পারে সোনার বাংলাদেশ গড়তে

শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর বাজারগুলোতে দেখা যায়, ব্রয়লার বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৭০-১৮০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩১০-৩২০ টাকায়। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০-৩১০ টাকায়।

অন্যদিকে, খোলা চিনি প্রতি কেজি ১১০-১১৫ টাকা। প্যাকেট চিনি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১১৫-১২০ টাকায়। খোলা আটার কেজি ৬০-৬২ টাকা ও প্যাকেট আটার কেজি ৬৫-৬৬ টাকা। দেশি মসুরের ডালের দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা। এক সপ্তাহ আগে মসুরের ডালের কেজি ছিল ১১০-১২০ টাকা। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১২০-১২৫ টাকা।

আরও পড়ুন: ঝুঁকিতে বিশ্বের ৫৪ দেশ

দেখা গেছে, বাজারে আগের দামে বিক্রি হচ্ছে সবজি। আকার ভেদে একটি ফুলকপি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। লম্বা বেগুনের কেজি ৯০ টাকা। আর গোল বেগুন ১৩০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। টমেটো ১৬০, শিম ১২০-১৩০, করলা ৯০ টাকা দাম নেয়া হচ্ছে।

এদিকে, চালকুমড়া প্রতিটি ৬০, লাউ প্রতিটি আকারভেদে ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৫০ টাকা, চিচিঙ্গা ৬০, পটল ৬০, ঢেঁড়স ৭০, কচুর লতি ৮০, পেঁপে ৫০, বরবটি ৮০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।

আলুর কেজি ৩০-৪০ টাকা, দেশি পেঁয়াজ ৫০-৬০ টাকা, রসুনের কেজি ১৩০-১৪০ টাকাে ও আদা ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এসব বাজারে কাঁচামরিচ ৮০-৯০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। লেবুর হালি ১৫-২০ টাকা।

আরও পড়ুন: ফরিদপুরে পরিবহন ধর্মঘট শুরু

এছাড়া, লবণের কেজি ৩৮-৪০ টাকা ও ভোজ্যতেল ১৭৮ টাকায় বিক্রি হচ্ছে। আগের দামেই বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম। ফার্মের লাল ডিমের ডজন ১৪০-১৪৫ টাকা। আগের দামে হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৯৫-২০০ টাকায়। দেশি মুরগির ডিমের ডজন ২২০-২২৫ টাকা। গরুর মাংসের কেজি ৬৮০-৭০০, খাসির মাংস ৮৫০-৯০০ টাকা কেজি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা