বাণিজ্য

বগুড়ায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

সান নিউজ ডেস্ক: বগুড়ার ধুনটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৯৩তম শাখা উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: শিল্প স্বার্থ রক্ষায় কাজ করছে পুলিশ

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ হাবিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখা উদ্বোধন করেন।ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, বগুড়া জোনপ্রধান মোঃ রেজাউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসীন আলম ও পপি রানী পোদ্দার এবং ধুনট পৌরসভার মেয়র মোঃ এ. জি. এম বাদশাহ। ধন্যবাদ জ্ঞাপন করেন ধুনট শাখাপ্রধান মুহাম্মাদ নুরুল আলম। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রকৌশলী আসিফ ইকবাল সনি ও ধুনট মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হায়দার আলী হিন্দোল ও গোলাম সোবহান প্রমুখ। ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফারদিনের বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মোঃ হাবিবর রহমান, এমপি বলেন, ইসলামী ব্যাংক পেশাদারিত্ব ও আন্তরিক সেবার মাধ্যমে এ দেশের মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করেছে এবং বিশ্বসেরা ব্যাংকের তালিকায় স্থান পেয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। তিনি ধুনটে শাখা চালু করার জন্য ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী বলেন, ইসলামী ব্যাংক দেশে কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক। সকল ব্যবসায়িক সূচকে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি এ ব্যাংক দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা