বাণিজ্য
স্থানীয় কারিগরদের সহায়তা প্রদানে

ব্যুরো ৫৫৫-কে ব্রিটিশ কাউন্সিলের অনুদান প্রদান

সান নিউজ ডেস্ক: নিউ ল্যান্ডস্কেপ প্রোগ্রামের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্যের ফ্যাশন, টেক্সটাইল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (এফটিটিআই) থেকে অনুদান পেয়েছে ব্যুরো ৫৫৫। ডিজিটাল কারুশিল্প প্রচারের মাধ্যমে এই শিল্প সবার কাছে পৌঁছে দিতে কাজ করছে স্টার্টআপ উদ্যোগটি। গত বছরের নভেম্বরে এই অনুদান ঘোষণা করা হয়।

আরও পড়ুন: নববর্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই

নিউ ল্যান্ডস্কেপ প্রোগ্রামের অংশ হিসেবে ইউনিভার্সিটি আর্টস লন্ডনের এফটিটিআই’র সাথে অংশীদারিত্বে ব্রিটিশ কাউন্সিল গত বছরের সেপ্টেম্বরে নতুন উদ্যোগগুলোর জন্য ওপেন কল করে। আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) এবং টেকসই ফ্যাশন, টেক্সটাইল এবং এ সংশ্লিষ্ট প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণে নতুন নতুন আইডিয়া ঘিরে বৈশ্বিক অংশিদারিত্বের জন্য সহায়তা প্রদানে এ উদ্যোগ নেওয়া হয়।

নিউ ল্যান্ডস্কেপস: ফ্যাশন, টেক্সটাইল এবং টেকনোলজি (এফটিটি) ক্যাটালিস্ট আর অ্যান্ড ডি গ্র্যান্ট স্কিমের অধীনে সাস্টেইনেবল ডিজাইন ও প্রোডাকশনের জন্য ১ লাখ পাউন্ডের পাশাপাশি ব্যবসায়িক সহায়তা প্রদানের জন্য ৫টি যুক্তরাজ্য এবং অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (ওডিএ) দেশের এসএমই অংশীদারিত্ব ঘোষণা করা হয়। যারা এই অনুদান পেয়েছেন তাদের মধ্যে অন্যতম ব্যুরো ৫৫৫।

ব্যুরো ৫৫৫ এর লক্ষ্য স্থানীয় কারিগরদের কাজের ডিজিটাল আর্কাইভ তৈরির মাধ্যমে তাদেরকে সহায়তা প্রদান করা, যাতে ভবিষ্যত প্রজন্ম তাদের কাজের মর্মোপলদ্ধির পাশাপাশি এ বিষয়ে জানতে পারে ও গবেষণা চালিয়ে যেতে পারে।

কাপড়ের ডিজিটাইজেশনের মাধ্যমে আর্কাইভিং এবং টেক্সটাইলের ব্যাপারে জনসচেতনতা গড়ে তুলতে ব্যুরো ৫৫৫ এবং বৃহত্ত্ব আর্ট ফাউন্ডেশন গত ১১ মার্চ বৃহত্ত্ব আর্ট ফাউন্ডেশন, মুক্তি ট্যানারি ১, হাজারীবাগে কারুশিল্পে তাঁত, আর্কাইভিং এবং ডিজিটাইজিং বিষয়ক এক আলোচনার আয়োজন করে।

আরও পড়ুন: ২৩ লাখ মানুষ পাবে ডায়রিয়ার টিকা

ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) থেকে ডিজাইনার শৈবাল সাহা ও লিপি খন্দকার; অরণ্য থেকে নওশীন খায়ের; প্রাইড গ্রুপ থেকে সুম্বল মোমেন; প্রথম আলো ডিজিটাল টিম থেকে ইয়াসমিন জাহান নূপুর, আজিজি ও সাইফুর রহমান; স্ট্রাইডস অ্যান্ড কোং থেকে কনক চাঁপা ও আরিক মনসুর; ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এবং শিল্পী তেরেসা অ্যালবার (ব্রিটিশ হাই কমিশনারের স্ত্রী) এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও স্থিতিশীল কাপড় ও নকশাগুলোর টেকসই এবং সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তুলতে ব্র্যান্ড এবং প্রস্তুতকারকদের পুরো সাপ্লাই চেইনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে উৎসাহিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখিত বিষয়ে ব্যুরো ৫৫৫ এর সহ-প্রতিষ্ঠাতা গ্যাব্রিয়েল শাইনার-হিল এবং মানসের প্রতিষ্ঠাতা ফাইজা আহমেদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। গ্যাব্রিয়েল তার বুননের পেছনের গল্প, ইউরোপে নারীদের বুননের ইতিহাস এবং তার টেক্সটাইল ক্যারিয়ারের অভিজ্ঞতা তুলে ধরেন। ফাইজা আহমেদ টেক্সটাইলের বিকাশে নারীদের ভূমিকা এবং বাংলাদেশের ফ্যাশন ডিজাইনের ইতিহাস নিয়ে কথা বলেন।

আরও পড়ুন: দুর্নীতির স্বর্গরাজ্য করিমপুর ভূমি অফিস

ঐতিহ্যবাহী কাপড় ও নকশাগুলোর যথাযথ সংরক্ষণে ডিজিটাইজেশন কীভাবে কাজ করতে পারে তার ওপর জোর দিয়ে আলোচনা শেষ করা হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা