বাণিজ্য

কোকা-কোলার ‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডস-২০২২’ অর্জন 

সান নিউজ ডেস্ক: ‘বেস্ট ইনোভেশন-এসডিজি ইনক্লুশন’ বিভাগে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২২ অর্জন করেছে কোকা-কোলা কোম্পানির সাবসিডিয়ারি ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড।

আরও পড়ুন: রুশ হামলায় ইউক্রেনে মেয়র নিহত

রোববার (৬ মার্চ) ঢাকার লা মেরিডিয়ানে আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চতুর্থ বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। জুনাইদ আহমেদ পলক এমপি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সাথে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি।

ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে হেড অব পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস আনোয়ারুল আমিন এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। চলতি বছর, এই আয়োজনের চতুর্থ আসরে ১৩টি প্রধান ক্যাটাগরি ও ১১টি সাব-ক্যাটাগরির অধীনে বিভিন্ন ব্র্যান্ডকে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২২ প্রদান করা হয়।

ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডকে এর পরিবেশ-বান্ধব উৎপাদন কার্যক্রমের জন্য পুরস্কৃত করা হয়। রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প (এসডিজি ৬ এর সাথে সম্পর্কিত), সোলার স্ট্রিটলাইট স্থাপন (এসডিজি ৭ এর সাথে সম্পর্কিত) এবং বয়লারে ইকোনোমাইজার ব্যবহার (এসডিজি ১২ এর সাথে সম্পর্কিত) হচ্ছে প্রতিষ্ঠানটির কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ, যার মাধ্যমে এটি কারখানার ভেতর এনার্জি এফিশিয়েন্সি এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করছে।

আরও পড়ুন: রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ, আটক ৪৫০০

এ ব্যাপারে ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মন্ডল বলেন, “বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। টেকসই উন্নয়নের সাথে জড়িত বিষয়গুলোকে আমাদের ব্যবসা পরিচালনায় প্রাধান্য দিয়ে থাকি এবং আমরা এমন টেকসই উপায়ে ব্যবসা পরিচালনা করে যেতে চাই, যা আমাদের পরিবেশগতভাবে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। এই অ্যাওয়ার্ড সাস্টেইনেবল বিজনেস ট্রেন্ড গড়ে তোলার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যেতে আমাদের অনুপ্রাণিত করছে।”

উলে­খ্য, যে, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের অন্যতম উদ্যোগ বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডস, উদ্ভাবক কমিউনিটিকে স্বীকৃতি প্রদান এবং ব্যবসা ও শিল্পের উদ্ভাবনী প্রচেষ্টাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে যাত্রা শুরু করে। কোকা-কোলা কোম্পানির সাবসিডিয়ারি ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড এই সম্মানজনক প্ল্যাটফর্মে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড অর্জন করেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা