বাণিজ্য

ব্যাংক লেনদেনের সময়ে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক :

দেশে ব্যাংকিং লেনদেনের সময় সূচিতে আবারো পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে।

সোমবার ১৫ জুন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংকের শাখা ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রেড জোনে সাধারণত শাখা বন্ধ থাকবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সারাদেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে। আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। রেড জোনে সাধারণত ব্যাংক শাখা বন্ধ থাকবে।

তবে সীমিত জনবলে প্রধান কার্যালয় খোলা রাখা যাবে ৪টা পর্যন্ত। আর রেড জোনে শাখা প্রশাসনের অনুমতি সাপেক্ষে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন এবং দেড়টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

তবে মতিঝিল, দিলকুশা, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ রেড জোনের আওতাভুক্ত হলেও ২টা পর্যন্ত লেনদেন এবং ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সেই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা