বাণিজ্য
জাতীয় বাজেট ২০২০-২১

যেসব পণ্যের দাম কমবে

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় জনগণকে সুবিধা দিতে এবং দেশীয় বিনিয়োগ, কৃষি ও স্বাস্থ্য সুরক্ষায় বেশকিছু উদ্যোগ নেয়ার প্রস্তাব করা হয়েছে অর্থমন্ত্রী ঘোষিত ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাবনায়।

কর ও শুল্ক কাঠামোয় পরিবর্তন এনে এসব সুবিধা দেয়া হবে। এর ফলে বেশ কিছু পণ্যের দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এর মধ্যে রয়েছে পিপিই, মাস্ক, ফেস শিল্ডসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, করোনা টেস্টের কিট ও সংশ্লিষ্ট রাসায়নিক উপাদান, আইসিইউ, সিসিইউ, অক্সিজেনসহ জরুরি সেবায় ব্যবহৃত বিভিন্ন চিকিৎসা সামগ্রী, স্থানীয় পর্যায়ে উৎপাদিত কৃষি যন্ত্রপাতি, স্থানীয় পর্যায়ে ভেন্টিলেটর, কমপ্রেসর উৎপাদনের জন্য বিভিন্ন কাঁচামাল।

এছাড়া স্বর্ণ আমদানিতে ১৫ শতাংশ মূসক সম্পূর্ণ প্রত্যাহারের কারণে দাম কমে আসবে। এছাড়া স্থানীয় পর্যায়ে উৎপাদিত ক্ষুদ্র শিল্পের কাঁচামালে অগ্রিম কর কমতে পারে।

ফলে ক্ষুদ্র শিল্পজাত পণ্যে দাম কমতে পারে। শুল্ক ছাড়ের ফলে কমতে পারে পাদুকা, পোল্ট্রি, ডেইরি ও মৎস্য শিল্প এবং অগ্নিনির্বাপণে ব্যবহৃত উপকরণের দাম।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা