বাণিজ্য

ব্যাংকের ঋণ পরিশোধের বিশেষ সুবিধার মেয়াদ বাড়াবে না

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী করোনাভাইরাসের ফলে সকল নেতিবাচক প্রভাব মোকাবেলায় ব্যাংকের ঋণ পরিশোধের ক্ষেত্রে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ আর বাড়নো হবে না। আগামী জানুয়ারি মাস থেকে নিয়মিত কিস্তি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময় পার করলে তা খেলাপি হিসেবে গণ্য করা হবে।

তবে ছোট গ্রাহকদের ক্ষেত্রে মোট কিস্তি বা বকেয়ার ১৫ শতাংশ পরিশোধ করলে ওই ঋণকে খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে না।

মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত ব্যাংকার্স সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

উক্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে অচিরেই নতুন নির্দেশনা জারি করা হবে।

তিনি আরও জানান, বেশিরভাগ গ্রাহকই এ টাকা পরিশোধ করেছেন। কিছু গ্রাহক এখনো নতুন সুবিধার আশায় রয়েছেন। কিন্তু এ সুবিধা আর বাড়ানো হবে না।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ডেপুটি গভর্নর আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান, একেএম সাজেদুর রহমান খান, আবু ফরাহ মো. নাছেরসহ সব ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা