বাণিজ্য

জেএমআই গ্রুপের পদ্মা এলপিজি চট্টগ্রামের সেরা ভ্যাটদাতা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে উৎপাদন খাতের সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর স্বীকৃতি পেয়েছে পদ্মা এলপিজি লিমিটেড। এটি জেএমআই গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

জাতীয় ভ্যাট দিবস পালন উপলক্ষে শুক্রবার (১০ ডিসেম্বর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের ‘সৈকত’ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনার মোহাম্মদ আকবর হোসেন।

এই অনুষ্ঠানে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে পদ্মা এলপিজিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট হস্তান্তর করা হয়। পদ্মা এলপিজির পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট গ্রহণ করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা এবং পদ্মা এলপিজির চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক।

এসময় পদ্মা এলপিজির ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, পরিচালক এনামুল হক ভুঁইয়া এবং প্ল্যান্ট ইনচার্জ মো. শাহিন আকতার উপস্থিত ছিলেন।

কয়েক বছর ধরে নিয়মিতভাবেই সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ। যেসব প্রতিষ্ঠানের ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন) আছে, ভোক্তাকে নিয়মিত ভ্যাট রসিদ প্রদান করে এবং ভ্যাট আদায় করে তা নিয়মিত সরকারি কোষাগারে জমা দেয়, এমন প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা পাওয়ার উপযুক্ত বলে বিবেচনা করা হয়।

এবার চট্টগ্রাম থেকে ২০১৯-২০ অর্থবছরের সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে মোট চারটি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এর মধ্যে উৎপাদন খাতের একক প্রতিষ্ঠান পদ্মা এলপিজি লিমিটেড।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা