বাণিজ্য
বাণিজ্য মন্ত্রণালয়

সয়াবিন মিল রপ্তানি বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পোলট্রি, মৎস্য ও ডেইরি ফিড তৈরির অত্যাবশ্যকীয় উপকরণ সয়াবিন মিলের রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) পর্যন্ত যেগুলোর এলসি/টিটি সম্পন্ন হবে, সেগুলো ২০ অক্টোবরের মধ্যে রপ্তানি করা যাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রপ্তানি বন্ধের সিদ্ধান্ত গ্রহণের প্রসঙ্গে মঙ্গলবার (১২ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের দু’টি পত্রের কথা উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, ‘সয়াবিন মিল রপ্তানি অব্যাহত থাকলে, এর প্রভাবে ডেইরি ও পোলট্রি খাদ্য উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে, যার ফলে ডেইরি ও পোলট্রি খাদ্যের মূল্য বৃদ্ধি পাবে। এতে দেশের প্রাণিসম্পদ সেক্টরে বিরূপ প্রভাব পড়বে।’

মূলত সে কারণেই আগামী ১৪ অক্টোবর থেকে সয়াবিন মিল রপ্তানি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রপ্তানি বন্ধের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশের (এফআইএবি) সভাপতি এহতেশাম বি. শাহজাহান।

তিনি বলেছেন, দেরিতে হলেও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এফআইএবির সাধারণ সম্পাদক মো. আহসানুজ্জামান বলেছেন, সয়াবিন মিল রপ্তানির সিদ্ধান্তে দেশীয় পোলট্রি, মৎস্য ও ডেইরি খাতের অভাবনীয় ক্ষতি হয়েছে।

তিনি জানান, রপ্তানি বন্ধ হওয়ায় এবং ভারতে সয়াবিন মিলের সংকট কমে যাওয়ায়, সয়াবিন মিলের স্থানীয় মূল্য অবশ্যই কমবে বলে আশা করি।


তবে সয়াবিন মিল রপ্তানি বন্ধে আপাতত এক ধরনের স্বস্তি নেমে এলেও, পোলট্রি ও ডেইরি খামারিরা বলছেন, রপ্তানি বন্ধের সিদ্ধান্তই যথেষ্ট নয় বরং সয়াবিন মিলের দাম পূর্বের অবস্থায় আনাও অত্যন্ত জরুরি। তা না হলে ফিডের দাম কমবে না। যার ফলে ডিম ও মুরগির উৎপাদন খরচও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না।

তাই সয়াবিন মিলের মূল্য কমানোর জন্য তৈল উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের ওপর চাপ প্রয়োগের আবেদন জানিয়েছেন পোলট্রি, মৎস্য ও ডেইরি খামারিরা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

রাজাপুরে ডাকাতি মামলায় চার আসামি কারাগারে 

ঝালকাঠির রাজাপুর উপজেলার আলোচিত পৃথক দুটি ডাকাতি মামলায় গ্রেপ্তার চার আসামিকে...

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশী সিনেমা

পৃথিবীর প্রাচীন ও মর্যাদাপূর্ণ উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব&r...

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা