বাণিজ্য

স্বপ্নে ক্রেতাদের স্বস্তি

সান নিউজ ডেস্ক: দেশে মহামারি করোনার এই দুঃসময়ে সহনীয় দামে যেন কোনো পণ্যই মিলছে না। তবে দামে দিশাহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর জানাল দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’।

বাজারে মিনিকেট চাল প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। সেখানে সুপারশপ স্বপ্নতে মিনিকেট চাল পাওয়া যাচ্ছে এখন প্রতি কেজি মাত্র ৫৭ টাকায়। সহনীয় দামে যেন পণ্য পাওয়া যায় সেই লক্ষ্যে ক্রেতাদের জন্য স্বপ্নতে থাকছে চালের এই সুপার অফার। এছাড়া আলু ১৬ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকায় পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘স্বপ্ন’ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গুঁড়া দুধ ৬৯০ টাকা বাইরে দাম থাকলেও স্বপ্নতে তা ক্রেতারা পাচ্ছেন মাত্র ৫৮০ টাকায়। এসিআই লবণ প্রতি কেজির দাম থাকছে মাত্র ১৬ টাকা। আটা ময়দার দামও ক্রেতাদের এখন হাতের নাগালে। স্বপ্নতে আটা (এসিআই ) প্রতি দুই কেজির দাম ৭০ টাকা, ময়দা (এসিআই ) দুই কেজি ৮৫ টাকায় পাওয়া যাচ্ছে।

যেখানে চিনির বাজারমূল্য আছে ৮০ থেকে ৯০ টাকা সেখানে স্বপ্নতে দেশি আঁখের চিনি পাওয়া যাচ্ছে মাত্র ৭৪ টাকায়। সয়াবিন তেল ৫ লিটার (রূপচাঁদা) পাওয়া যাচ্ছে মাত্র ৬৯৫ টাকায়। এই পণ্যগুলো স্বপ্নতে পাওয়া যাবে সীমিত সময়ের জন্য।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা