বাণিজ্য

ক্যাশ-আউট খরচ কমলো বিকাশে 

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ গ্রাহকের লেনদেন আরও সাশ্রয়ী করতে ক্যাশ আউট চার্জ কমিয়েছে। গ্রাহক এখন থেকে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪ টাকা ৯০ পয়সা খরচে একটি প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশ আউট করতে পারবেন।

শুক্রবার (১ অক্টোবর) বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহককে ক্যাশ আউটের জন্য বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না। বিকাশের এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে।

বিকাশ লেনদেনের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সারাদেশে বিকাশের সাড়ে পাঁচ কোটি গ্রাহক রয়েছে। ৯৫ শতাংশ গ্রাহকই মাসে ২৫ হাজার টাকার মধ্যে ক্যাশ আউট করে থাকেন। সে বিষয়টিকে বিবেচনায় নিয়েই বিকাশ তার এক দশক পূর্তিতে গ্রাহকের জন্য এ সাশ্রয়ী ক্যাশ আউট চার্জ নিয়ে এসেছে।

ক্যালেন্ডার মাস অনুযায়ী সেবাটি পেতে গ্রাহক একজন বিকাশ এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে যোগ করে নিতে পারবেন। ক্যালেন্ডার মাস শেষ হলে প্রয়োজনমত ‘প্রিয় এজেন্ট’ নম্বর পরিবর্তনও করে নিতে পারবেন।

‘প্রিয় এজেন্ট’ নম্বর সংযুক্ত করতে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ক্যাশ আউট আইকন ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে। অন্যদিকে *২৪৭# ডায়াল করে ‘মাই বিকাশ’ মেনু থেকে ‘প্রিয় নম্বর’ মেনু নির্বাচন করে ‘প্রিয় এজেন্ট’ নম্বর যুক্ত করে নেওয়ার সুযোগও থাকছে।

প্রিয় এজেন্ট নম্বর যুক্ত করার পদ্ধতিসহ বিস্তারিত www.bkash.com লিংকে ক্লিক করে জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মাসে ২৫ হাজার টাকার চেয়ে বেশি ক্যাশ আউট করার ক্ষেত্রে হাজারে ১৮ টাকা ৫০ পয়সা ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে একই হারে চার্জ প্রযোজ্য হবে।

এছাড়া সারাদেশে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রায় এক হাজার ৫০০টির বেশি এটিএম বুথ থেকে যে কোনো সময় প্রয়োজন মতো হাজারে ১৪ টাকা ৯০ পয়সা খরচে ক্যাশ আউটের সুযোগ চালু থাকবে।

দেশের শহরাঞ্চলে কর্মরত জনগোষ্ঠী বিশেষত পোশাকশিল্পসহ বিভিন্ন খাতের শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নানা শ্রেণিপেশার মানুষ নিয়মিত প্রিয়জনের কাছে বিকাশে টাকা পাঠান। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রিয়জনেরাও তাদের সুবিধামত বাড়ির কাছের বিকাশ এজেন্ট থেকে নিয়মিত ক্যাশ আউট সেবা নেন।

এখন থেকে কম খরচে বিকাশে ক্যাশ আউটের সুযোগ তৈরি হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীসহ সবার জন্য মোবাইল আর্থিক সেবা আরও সাশ্রয়ী হলো।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা