বাণিজ্য

মেহেদী দিয়ে হাতে ফোসকা, ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জে ‘স্মার্ট অ্যাকটিভ’ মেহেদী ব্যবহার করে দুই হাতে ফোসকা ও ফুলে যাওয়ার ঘটনায় অনন্যা আলম নামে এক নারীর অভিযোগের প্রেক্ষিতে তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। মেহেদীর মোড়কে পণ্যের উপাদান এবং ব্যবহারবিধি উল্লেখ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানকে এই জরিমানা করেন তিনি।

এর আগে ২৭ আগস্ট ব্যবহারের পর তার দুই হাতে ফোসকা পড়ে ও ফুলে যায়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা নিতে থাকেন। এ ঘটনায় গত ৩১ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন ওই নারী।

অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর মেহেদী বিক্রেতা, পরিবেশকসহ অভিযোগকারীর উপস্থিতিতে প্রথম দফায় শুনানি গ্রহণ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। পরে ভোক্তা অধিকারের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নির্দেশে মেহেদীর উৎপাদনকারী প্রতিষ্ঠান তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিসকে মঙ্গলবার দুপুরে শুনানির জন্য ডাকা হয়। শুনানিতে প্রতিষ্ঠানটির প্রতিনিধি এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভুক্তভোগীর চিকিৎসা ব্যয় বহন করতে সম্মত হন।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযোগকারী অনন্যা আলম আরোপিত জরিমানার ২৫% অর্থ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের মাধ্যমে গ্রহণ করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ক্ষতিকারক এ ধরনের মেহেদী কেনা ও ব্যবহার বিধি মেনে চলতে হবে ভোক্তাদের। তিনি পণ্য বা সেবা ক্রয়ে প্রতারিত হলে প্রমাণসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করার অনুরোধ করেন। এছাড়া বিস্তারিত জানতে ১৬১২১ নম্বরে কল করে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা