বাণিজ্য

শেষ কিস্তির ১ হাজার কোটি টাকা দিচ্ছে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক:

শেষ কিস্তির আরও ১ হাজার কোটি টাকা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন। এই জমাদানের মাধ্যমে বিটিআরসিকে মোট ২ হাজার কোটি টাকা পরিশোধ করবে টেলিকম প্রতিষ্ঠানটি।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি তারা প্রথম কিস্তির ১ হাজার কোটি টাকা পরিশোধ করেছিল বিটিআরসিতে। সোমবার (১৮ মে) গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আগামী ৩১ মে’র মধ্যেই এই শেষ কিস্তির ১ হাজার কোটি টাকা তারা পরিশোধ করবে।

বিটিআরসির পক্ষ থেকে থেকে আজ সকালে জানানো হয়, আগামীকাল ১৯ মে বেলা ২ টায় গ্রামীণ ফোনের নিকট থেকে কমিশন কর্তৃক ১০০০ কোটি টাকা গ্রহণের দিন ধার্য রয়েছে।

সেদিন বিকাল সাড়ে ৩টায় বিটিআরসি চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে অনলাইন সংবাদ সম্মেলন করে পরবর্তী খবর জানাবেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা