বাণিজ্য

করোনায় সুযোগ নিচ্ছে শিপিং কোম্পানিগুলো!

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসের সংকটকালীন অবস্থায় সরকারের দেওয়া আদেশ উপেক্ষা করে শিপিং কোম্পানিগুলো বাড়তি মাশুল নিচ্ছে। এমনটাই অভিযোগ করছেন ব্যবসায়ীরা।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৬ মে) এই অভিযোগ করা হয়।

ব্যবসায়ী সংগঠনটি বলছে, এই জন্য আমদানি করা পণ্যের দাম দেশের বাজারে বেড়ে যাচ্ছে। করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বের অর্থনীতি অনেকটা স্থবির হয়ে পড়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম হচ্ছে ব্যাহত। বন্দরে পণ্য বা কন্টেইনারও জমে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউন চলা অবস্থায় কিছু বিদেশি শিপিং কোম্পানি বা এজেন্ট আমদানিকারকদের উপর তাদের মর্জিমত অতিরিক্ত কন্টেইনার ডিটেনশন বা ডেমারেজ চার্জ আরোপ করছে। কোনো নির্দিষ্ট নীতিমালা না থাকায় শিপিং কোম্পানিগুলো বা তাদের এজেন্ট কিংবা তাদের মনোনিত ফ্রেইট ফরওয়াডার্সরা এ অতিরিক্ত চার্জ আরোপ করতে পারছে।

অতিরিক্ত মাশুল আরোপের ফলে আমদানি করা উৎপাদনমুখী শিল্পের কাঁচামালের মূল্য যেমন বাড়ছে, তেমনি বিশ্ববাজারে রপ্তানি সক্ষমতাও কমিয়ে দিচ্ছে বলে দাবি করেছে ডিসিসিআই।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা