বাণিজ্য

লোনার ট্যাংরা এখন মিঠাপানিতে

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরে মিঠা পানিতে লোনা পানির ট্যাংরার পোনা উৎপাদনে সাফল্য পেয়েছেন রাষ্ট্রীয় স্বর্ণপদকপ্রাপ্ত মৎস্যচাষি ফিরোজ খান। কৃত্রিম প্রজননের মাধ্যমে হ্যাচারিতে এ পোনা উৎপাদনের পর এখন বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে পুকুর ও ঘেরে।

খোঁজ নিয়ে জানা যায়, যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান ২০১৯ সালে তার হ্যাচারিতে লোনা ট্যাংরার কৃত্রিম প্রজনন ও উৎপাদনের ট্রায়াল শুরু করেন। দুই বছর পর এর সাফল্য পান। চলতি বছর তিনি দেড় কোটি পোনা উৎপাদন করেছেন। এই পোনা নিয়ে পুকুর ও ঘেরে চাষও করছেন অনেক মৎস্য চাষি।

ফিরোজ খান বলেন, ‘একক চাষে পুকুরে বিঘা প্রতি ৬০ হাজার ও মিশ্রচাষে বিঘা প্রতি ৪০ হাজার পোনা চাষ করা যায়। ফিস ফিড দিয়ে মাত্র চার মাস পরই এই মাছ বাজারজাত করা যায়। গড়ে ২৫টিতে কেজি অনুপাতে মণপ্রতি ১২-১৫ হাজার টাকা বাজারমূল্য পাওয়া যায়। খুচরা বাজারে যার মূল্য দাঁড়ায় ৪০০-৫০০ টাকা কেজি। মৃত্যুর হার কম হওয়ায় মাছ চাষে সহজেই সাফল্য অর্জনের পাশাপাশি দেশের বিপুল আমিষের চাহিদার একটি বড় অংশও পূরণ করা সম্ভব।’

লোনা পানির ট্যাংরা চাষের জন্য ফিরোজ খানের কাছ থেকে চার লাখ পোনা সংগ্রহ করেছেন যশোর জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। তিনি জানান, প্রথমে সাত বিঘা পুকুরে এই পোনা ছাড়বেন। কাঙ্ক্ষিত ফলাফল মিললে দেড়শ বিঘার জলাশয়ে এই মাছ ছাড়ার টার্গেট রয়েছে তার।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, উপকূলীয় অঞ্চলের মাছের মধ্যে লোনা ট্যাংরা অত্যন্ত সুস্বাদু হওয়ায় দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এক সময় উপকূলীয় প্রাকৃতিক জলাশয়ে এই মাছ প্রচুর পাওয়া গেলেও নির্বিচারে আহরণ ও পরিবেশগত পরিবর্তনের কারণে এর প্রাকৃতিক প্রাপ্যতা হ্রাস পাচ্ছে। এতে মাছটির দাম বেড়ে গেছে।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের খুলনার পাইকগাছা এলাকার লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. মো. লতিফুল ইসলাম জানান, ২০১০ সালের দিকে এই কেন্দ্র লোনা ট্যাংরা মাছের ব্রিড প্রতিপালন, কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন কলাকৌশল উদ্ভাবনে সফলতা অর্জন করে। এই গবেষণায় জাতীয় পুরস্কারও অর্জিত হয়।

যশোর জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে লোনা ট্যাংরার পোনা উৎপাদন খুবই ভালো পদক্ষেপ। একইভাবে পাবদা ও গুলশা মাছেরও পোনা উৎপাদন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা