বাণিজ্য

রমজানের ৬ নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ 

নিজস্ব প্রতিবেদক: রমজান সামনে রেখে ছয়টি নিত্যপণ্যের মজুত পর্যাপ্ত রয়েছে বলে মন্ত্রিসভাকে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ তথ্য জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের একথা জানান। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

আগামী ১৩ বা ১৪ এপ্রিল মুসলিমদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হচ্ছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর পর্যাপ্ত মজুদের বিষয়ে মন্ত্রিসভায় একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সামনে রমজান, কতগুলো আইটেম রমজানের সময় জরুরি প্রয়োজন হয়।

‘যেমন ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল, খেজুর, পেঁয়াজ ও আদা। এগুলো নিয়ে আজকে (মঙ্গলবার) বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রিপরিষদকে আশ্বস্ত করেছে আমাদের যে পরিমাণ চাহিদা, সেই তুলনায় মজুত পর্যাপ্ত আছে।’

আনোয়ারুল ইসলাম জানান, টিসিবির আমদানি করা নিত্যপণ্যও সেটা রোজার অনেক আগেই দেশে চলে আসবে। যে ছয়টি নিত্যপ্রয়োজনীয় পণ্য রোজার সময় বিশেষ প্রয়োজন, সেগুলো নিয়ে অসুবিধা হবে না। এবার আমরা একটু কমফোর্টেবল অবস্থায় আছি।

এসব নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দাম বাড়ার বিষয়টি অনেকটা মার্কেটের ওপর নির্ভর করে। তবে আশা করা যাচ্ছে সাপ্লাইয়ের কোনো ঘাটতি হবে না। যে কারণে দাম এমনিতেই কন্ট্রোলে থাকবে। আর এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় পরবর্তী সময়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা