বাণিজ্য

পুঁজিবাজার: সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (৮ মার্চ) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হলেও টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই এক্স বা প্রধান মূল্য সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে অবস্থান করছে ৫ হাজার ৬০৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬৮ পয়েন্টে।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডর শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৯ টির, কমেছে ১০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১১ টির দর।

এদিন টাকার অংকে ডিএসইতি লেনদেন হয়েছে ৭২১ কোটি ৫১ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৫৫ কোটি ২৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৭৪ কোটি ৫৯ লাখ টাকার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬২ দশমিক ২০ পয়েন্টে। সিএসইতে ২৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে কমেছে ৭৪টির আর ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে। টাকার অংকে সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা