বাণিজ্য

টানা পতনের পর উত্থানে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের তিন কার্যদিবস টানা পতনের পর অবশেষে উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অংকেও বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে- ডিএসইতে বুধবার টাকার পরিমাণে ৭৯৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৯০ কোটি ৪৯ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৭০২ কোটি ৯৩ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসই এক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮১ পয়েন্টে। শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫০ পয়েন্টে। আর ডিএসই-৩০ ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।

ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, দর কমেছে ১৮০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৭টি কোম্পানির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, দর কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

সান নিউজ/আরএম/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা