বাণিজ্য

এনআরবি গ্লোবাল ব্যাংকের ৭টি ইসলামিক ব্যাংকিং উপশাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে রোববার, ১৩ ডিসেম্বর এনআরবি গ্লোবাল ব্যাংকের ৭টি ইসলামিক ব্যাংকিং উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপশাখা গুলো হলো-ঐতিহ্যবাহী ঢাকার মাদারটেকের চৌরাস্তায়, কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে, চট্টগ্রামের মহাজন হাটে, যশোরের মোড়লী মোড়ে, গাজীপুরের নাগরীতে, নোয়াখালীর খলিফার হাটে এবং খুলনার ডুমুরিয়ায় এনআরবি গ্লোবাল ব্যাংকের ৭টি ইসলামিক ব্যাংকিং উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।

প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপশাখাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

এনআরবি গ্লোবাল ব্যাংক ইসলামিক ব্যাংকিং শাখা এবং চলমান শাখাগুলোর মধ্যে থেকে ইসলামী ব্যাংকিং উইন্ডো চালুর মাধ্যমে কনভেনশনাল ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।

এনআরবি গ্লোবাল ব্যাংক খুব শিগগিরই পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তর হতে যাচ্ছে। উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তার স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সঙ্গে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা