ছবি : সংগৃহিত
টেকলাইফ

হাইলাইটস নোটিফিকেশন বন্ধ করুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনলাইনে বন্ধু হওয়ার সহজ মাধ্যম ফেসবুক। তবে ফেসবুক এখন শুধু বন্ধু তৈরি হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, আমাদের প্রতিদিনের অনেক কাজের সাথেই জড়িয়ে গেছে । অনেকেই ফেসবুক ব্যবহার ছাড়া একটি দিনও চিন্তা করতে পারেন না।

আরও পড়ুন: হ্যাকার থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখার উপায়

ফেসবুক কারও জন্য বিনোদনের মাধ্যম হলেও অনেকের জন্যই কার্যকরী যোগাযোগ মাধ্যম। ফেসবুকে অযথা নোটিফিকেশন কেউ পছন্দ করেন না। কিন্তু কখনো কখনো এর সম্মুখীন হতে হয়।

ফেসবুকের হাইলাইটস অপশন এখন অনেকের জন্য বিরক্তির কারণ। বিষয়টি হলো, আপনার ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে ‌‘highlights’ লিখে কমেন্ট করলে তা বন্ধু তালিকায় থাকা সবার কাছে নোটিফিকেশন আকারে যাবে।

এতে আপনার পোস্টের প্রতি সবার মনোযোগ নিয়ে আসা অনেকটা সহজ হবে। আর এই সুযোগটিই কাজে লাগানোর চেষ্টা করছেন অনেকে। বন্ধু তালিকায় থাকা এমন অনেকের কারণে অনেক বেশি নোটিফিকেশন আসায় বিরক্ত হচ্ছেন অনেকেই।

আরও পড়ুন: স্মার্টফোনেই বিয়ের ফটোগ্রাফি

আপনারও কি যখন তখন ‘হাইলাইটস’ এর নোটিফিকেশনও আসে? আর এই কারণে আপনি যার পর নাই বিরক্ত? মাথা ঠান্ডা রাখুন, সমস্যার সমাধান আছে। আপনি যদি ‘হাইলাইটস’ এর নোটিফিকেশন দেখতে না চান, ফেসবুক আপনাকে সেটি দেখাবে না। সেজন্য আপনাকে কয়েকটি কাজ করতে হবে। শুধু আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করে এই কাজগুলো করলেই আর কখনো ‘হাইলাইটস’ এর নোটিফিকেশনের কারণে বিরক্ত হতে হবে না-

ফেসবুকের Settings and privacy অপশনে যান। সেখান থেকে Settings>Notifications>Tags -এ গিয়ে Batch mentions অফ করে দিন। মাত্র এই কয়েকটি ক্লিকেই আপনি এ ধরনের নোটিফিকেশন থেকে রেহাই পাবেন। আপনাকে আর নতুন করে বিরক্ত হতে হবে না।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা