ছবি-সংগৃহীত
টেকলাইফ

আইফোন কিনতে ১৭ ঘণ্টা দাঁড়িয়ে যুবক!

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিনোদন থেকে শুরু করে হাজারো প্রয়োজনে মুঠোফোন এখন নিত্যসঙ্গী। অনেকে বর্তমান সময়ে দামি ফোনে নিজেকে আভিজাত্যের রঙে রাঙান।

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

যার সবচেয়ে বড় অনুসঙ্গ অ্যাপেলের আইফোন। বর্তমানে আইফোন ব্যবহারকারীরা অপেক্ষায় থাকেন কখন নতুন মডেল বাজারে আসবে। এমন উদগ্রীবতা আরও বাড়িয়ে দিয়েছে আইফোন-১৫।

তবে আইফোন নিয়ে বিশ্বজুড়ে মাতামাতির নতুন কিছুই নেই। প্রতিবার ঘোষণামাত্র ইউরোপ-আমেরিকার মোবাইলের দোকানগুলোতে লম্বা লাইন পড়ে যায়।

শুক্রবার বাজারে এসেছে আইফোন সিরিজের নতুন ৪ টি ঝকঝকে ফোন। সেগুলো হলো, আইফোন-১৫, আইফোন-১৫ প্লাস, আইফোন-১৫ প্রো এবং আইফোন-১৫ প্রো ম্যাক্স।

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে চ্যানেল খোলার নিয়ম

এদিকে পছন্দের ফোন পেতে ভারতের সব বড় শহরের রিটেল স্টোরগুলোতে লাইন দিয়েছিলেন গ্রাহকরা। তবে সবচেয়ে বেশি মানুষ ভিড় করেছে মুম্বইয়ে প্রথম অ্যাপল স্টোরে। সম্প্রতি এক যুবক ভারতের মুম্বইয়ে অ্যাপেল স্টোরে টানা ১৭ ঘণ্টা লাইন দিয়ে আইফোন-১৫ কিনে আলোচনায় এসেছেন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, আইফোন-১৫ কিনতে গুজরাটের আহমেদাবাদ থেকে মুম্বইয়ে পাড়ি দেন এক যুবক। তার স্বপ্ন ছিল ভারতের প্রথম অ্যাপেল স্টোর থেকেই সাধের ফোনটি কিনবেন।

আরও পড়ুন : কর্মী ছাঁটাই অ্যালফাবেটে

ঐ যুবক জানিয়েছেন, মুম্বইয়ে পৌঁছোলেও স্বপ্ন সার্থক হয়নি। পছন্দের ফোন হাতে পেতে ১৭ ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়েছে তাকে। তিনি বৃহস্পতিবার দুপুর ৩ টা নাগাদ লাইনে দাঁড়ান। রাতভর লাইন দিয়ে হাতে পান ফোনটি।

উল্লে্খ্য, আমজনতার পাশাপাশি নতুন আইফোন উন্মাদনায় মেতেছেন খ্যাতনামারাও। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত নতুন ফোনের ছবি পোস্টও করেছেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা