সংগৃহীত
টেকলাইফ

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারে সহজ পদ্ধতি ও উন্নত সুরক্ষা ব্যবস্থার জন্য সবার কাছেই বেশ জনপ্রিয়। তাই ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে হোয়াটসঅ্যাপ নতুন ফিচার নিয়ে আসছে।

আরও পড়ুন: ইশারায় কাজ করবে কম্পিউটার

হোয়াটসঅ্যাপ কিছুদিন আগেই উন্মুক্ত করেছে চ্যানেল ফিচার। এবার আইওএস ব্যবহারকারীদের জন্য একটি নতুন ভার্সন এনেছে। যেখানে অ্যাপটিতে আরও সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ব্যবহারকারীরা অনেকদিন থেকেই চ্যাট ডিজাইন পরিবর্তন করার প্রত্যাশার কথা বলছিলেন। তাই হোয়াটসঅ্যাপ নতুন রূপে নিয়ে এসেছে চ্যাটের সেটআপ। যেখানে নীল রঙের বদলে এখন চ্যাট হবে সবুজ রঙের। তাছাড়া এডিট অপশনের বদলে থাকছে ৩ টে ড্যাশ আইকন। এছাড়াও অফিস, পরিবার ইত্যাদিকে আলাদা করার জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে ফিল্টার অপশন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এখনও ইন্টারফেসে কিছু পরিবর্তন করা হয়নি। শুধু বাটনের ধরণ পরিবর্তন করা হয়েছে। খুব শিগগিরই হোয়াটসঅ্যাপ আরও কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে আসবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে মোদির ঝড়

হোয়াটসঅ্যাপের এই আপডেট এখনই সবাই উপভোগ করতে পারবে না। প্রাথমিক ভাবে কয়েক সপ্তাহের মধ্যেই সকল আইফোন ব্যবহারকারী ও বিটা ভার্সন ব্যবহারকরীরা নতুন এই বৈশিষ্ট্যগুলো উপভোগ করতে পারবেন। পরবর্তীতে সকল ব্যবহারকারী এই ফিচার উপভোগ করতে পারবে।

এছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চ্যানেল ফিচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেট খুব সহজেই জানতে পারছেন। এই ফিচার অনেকটাই ইনস্টাগ্রামের মত। এখানে শুধু চ্যাটের জায়গা থাকছে ফলোয়ার্স বটন। ফলে ব্যবহারকারীরা তাদের পছন্দের ব্যক্তি, স্পোর্টস, সিনেমা ইত্যাদি বিষয় সম্পর্কে আপডেট থাকতে পারছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা