সারাদেশ

রান্না ঘরে আগুন,গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রান্না করতে গিয়ে কাপড়ে আগুন লেগে হাসিনা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার দিগড় ইউনিয়নের গারট্র গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের পান ব্যবসায়ী আ. বারেক মিয়ার স্ত্রী।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা প্লাস্টিক অ্যান্ড ইউনিটে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি।

নিহতের বড় মেয়ে বর্ষা বলেন, বিকালে মা রান্না করতে যান। এ সময় আমার ছোটভাই হাসিব (২) দৌড়ে মার কাছে যাওয়ার সময় পা পিছলে পড়ে যায়। দৌড়ে তাকে টেনে তুলি। এ সময় আমার মাও তাকে তোলার জন্য চুলার সামনে পেছন দিক করে দাঁড়ান। এ সময় তার ম্যাক্সির পেছন দিকে আগুন ধরে যায়। আমি মাকে রক্ষা করার জন্য জাপটে ধরি। এতে আমার হাতও ঝলসে যায়। পরে পাশের টিউবওয়েল থেকে পানি এনে শরীরের আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন নেভাতে পারিনি। মায়ের পুরো শরীর পুড়ে ঝলসে যায়।

আরও পড়ুন: প্রকল্পে অর্থ খরচ নিয়ে জনগণ সচেতন

নিহত হাসিনার জা বুলবুলি বেগম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তার পুরো শরীর ঝলসানো। পরে দেবর এসে তাকে কালিহাতী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা প্লাস্টিক অ্যান্ড ইউনিটে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে মারা যান হাসিনা।

নিহত গৃহবধূর লাশ এখনও গ্রামে পৌঁছেনি। লাশ আনলে স্বামীর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা