সংগৃহীত
টেকলাইফ

কর্মী ছাঁটাই অ্যালফাবেটে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিখ্যাত প্রতিষ্ঠান গুগল প্যারেন্ট অ্যালফাবেট আবারো কর্মী ছাঁটাই করল। এই প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী নিয়োগকারী দল থেকে প্রায় কয়েকশো কর্মী ছাঁটাই করেছে।

অ্যালফাবেট বলছে, কর্মশক্তি কমানোর উদ্দেশ্যে কয়েকশো কর্মী ছাঁটাই করা হল। পাশাপাশি তাদের ধীরগতির নীতি অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

আরও পড়ুন: রেকর্ড গড়ল চন্দ্রযান-৩

চলতি বছর জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে বিশ্বের ১ম ‘টেক জায়ান্ট’ কোম্পানি হিসেবে কর্মী ছাঁটাই করল অ্যালফাবেট।

অ্যালফাবেট আরও বলছে, বিশ্বব্যাপী নিয়োগকারী দল থেকে কয়েকশো কর্মী ছাঁটাইয়ের এ সিদ্ধান্ত কর্মচারী ছাঁটাই নিয়ে কোম্পানির বৃহৎ পরিসরের অংশ নয়। সেইসাথে এই ছাঁটাই প্রক্রিয়ার পরেও কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে কর্মচারী নিয়োগ করার জন্য ঐ নিয়োগকারী দলের একটি বড় অংশকে ধরে রাখা হয়েছে।

আরও পড়ুন: শেয়ারের মূল্য নির্ধারণ করবে এআই

অ্যালফাবেট কর্তৃপক্ষ জানিয়েছে সাম্প্রতিক এই কর্মী ছাঁটাইয়ের পর কোম্পানির বর্তমান কর্মচারীরা কোম্পানির মধ্যেই অন্যান্য পদের খোঁজ করতে পারবে। এর আগেও ছাঁটাই করেছে অ্যালফাবেট।

চলতি বছরের জানুয়ারিতে অ্যালফাবেট নিয়োগ ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় ১২,০০০ কর্মী ছাঁটাই করেছিল। যা মোট কর্মীর প্রায় ৬%। অ্যামাজনও ঐ সময় ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করে। মাইক্রোসফটে কাজ হারায় প্রায় ১০ হাজার কর্মী। গুগল ও মাইক্রোসফটের মতো সফটওয়্যার কোম্পানিগুলো এই মুহূর্তে জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করছে।

আরও পড়ুন: বন্ধ হতে পারে লাখ লাখ জিমেইল

সংবাদ সংস্থা রয়টার্স সম্প্রতি বেকারত্ব নিয়ে একটি সমীক্ষা চালায়। তার দাবি করছে, আগামীদিনে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা আরও বাড়বে। বেকারত্বের সংখ্যা পৌঁছতে পারে ৯%। এছাড়াও এইচআর বিভাগ, কর্পোরেট অ্যাফেয়ার্স, ইঞ্জিনিয়ারিং ও পণ্য বিভাগের কর্মীদের উপরেই কোপ পড়তে চলেছে।

গুগল বলছে, বিশ্বব্যাপী এই ছাঁটাই চলছে। তবে বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে, আমেরিকানদের উপরেই এর প্রভাব পড়বে সবথেকে বেশি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা