সংগৃহীত
টেকলাইফ

রেকর্ড গড়ল চন্দ্রযান-৩ 

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ইউটিউবের ইতিহাসে রেকর্ড গড়ল চন্দ্রযান-৩ এর সফট ল্যান্ডিংয়ের লাইভ স্ট্রিমিং। সবচেয়ে বেশি দেখা লাইভ স্ট্রিম হিসাবে ভিডিওটি নজির গড়েছে। ৮০ লাখের বেশি মানুষ চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং লাইভ দেখেছেন।

আরও পড়ুন: শেয়ারের মূল্য নির্ধারণ করবে এআই

এদিকে ইউটিউবের প্রধান নীল মোহন ভিডিওটি নতুন রেকর্ড গড়ায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা-ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক বার্তায় চন্দ্রযান-৩ এর এ কৃতিত্ব অবিশ্বাস্য বলে আখ্যা দেন।

ভারতের এ চন্দ্রযানটি গত ২৩ আগস্ট বিশ্বের ১ম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় নীল মোহন বলেন, চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিংয়ের লাইভ স্ট্রিমটি দেখেছেন ৮০ লাখ মানুষ। ইউটিউবের ইতিহাসে কোনও লাইভ স্ট্রিমের ভিডিও এত বেশি দেখা হয়নি। লাইভ ভিডিও হিসেবে চন্দ্রযান-৩ ইউটিউবে ইতিহাস গড়েছে।

আরও পড়ুন: ফোনের কভারের দাগ দূর করুন

এদিকে ইউটিউব চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিংয়ের লাইভ স্ট্রিমের বেশ কিছু ঝলক নিয়ে বিশেষ একটি ভিডিও তৈরি করেছে। ১৬ সেকেন্ডের এই ভিডিওতে শুভেচ্ছা জানিয়েছেন ইউটিউবের প্রধান। লাইভ স্ট্রিমের শুরুতে বিজ্ঞানীদের টেনশন থেকে শুরু করে সফট ল্যান্ডিংয়ের পরে সবার উল্লাস—সবই ধরা পড়েছে ইউটিউবের সেই ভিডিওতে।

গত ২৩ আগস্ট চাঁদের বুকে পা রেখেছিল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে নেমেছিল সেটি। যা ভারতের মহাকাশ গবেষণায় যুগান্তকারী সাফল্য। এরপরই অনেক অজানা তথ্য এটি পাঠিয়েছে। ল্যান্ডার ও রোভার দুটিই নির্দিষ্ট সময়ের পর চাঁদের মাটিতে ঘুমিয়ে রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা