ফাইল ছবি
টেকলাইফ

ইতালিতে নিষিদ্ধ চ্যাটজিপিটি!

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ও চ্যাটবট চ্যাটজিপিটিকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে ইতালির সরকার। দেশটির অন্যতম সরকারি নিয়ন্ত্রণ সংস্থা ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন: আপলোড হচ্ছে না ভিডিও

ইতালির ডেটা সুরক্ষা সম্পর্কিত পর্যবেক্ষণকারী সংস্থা গত ২০ মার্চ চ্যাটজিপিটি সম্পর্কে একটি প্রতিবেদন জমা দিয়েছিল কর্তৃপক্ষ বরাবর। সেই প্রতিবেদন আমলে নিয়ে ব্যাক্তিগত গোপনীয়তার সুরক্ষা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ।

পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘কার্যক্রম ও অ্যালগরিদম সচল রাখতে ব্যাপকভাবে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে চ্যাটজিটিটি, যার কোনো আইনগত ভিত্তি নেই।’

আরও পড়ুন : টুইটারের সোর্স কোড ফাঁস

কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবট শিশুদের প্রতি ‘সংবেদনশীল’ নয় উল্লেখ করে সেখানে আরও বলা হয়, ‘যেহেতু এই চ্যাটবট ব্যবহারকারীদের বয়স যাচাই করতে সক্ষম নয়, তাই অনেক সময় শিশু ও অপ্রাপ্তবয়স্কদের বিভিন্ন প্রশ্নের এমন উত্তর এটি প্রদান করে— যা তাদের বয়স ও মানসিক পরিপক্কতার হিসেবে রীতিমতো অস্বস্তিকর।’

প্রসঙ্গত, চ্যাটজিপিটি এটি মূলত একটি বিশেষ ধরনের রোবট। ২০২২ সালের নভেম্বরে ওপেন এআই নামের একটি মার্কিন স্টার্টআপ কেম্পানি চ্যাটজিপিটিকে প্রথম বাজারে আনে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা