সংগৃহীত
টেকলাইফ

ওয়েবসাইট থেকে তথ্য দেবে চ্যাটজিপিটি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: পুরোনো তথ্য দিতে পারে না চ্যাটজিপিটি! এই অপবাদ দূর করছে ওপেনএআই। এখন আর পুরোনো তথ্য দেখাবে না। প্রয়োজনীয় ওয়েবসাইট ভিজিট করে রিয়েল টাইম ভিত্তিতে সব প্রশ্নের উত্তর খুঁজবে চ্যাটজিপিটি।

আরও পড়ুন: ভূমিকম্পের আগেই সতর্ক জানাবে গুগল

তবে এই ফিচারটি কেবল প্লাস ও এন্টারপ্রাইজ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। চ্যাটজিপিটি-৪ এর মাধ্যমেও ফিচারের সব সুবিধা উপভোগ করতে পারবে ব্যবহারকারীরা।

ওপেনএআই বলছে, সব চ্যাটজিপিটি ব্যবহারকারীরা এই ওয়েব ব্রাউজিংয়ের ফিচার পর্যায়েক্রমে ব্যবহার করতে পারবেন। ব্রাউজিং ক্ষমতাটি টেকনিক্যাল রিসার্স থেকে শুরু করে গ্যাজেট বাছাই বা ছুটি কাটানোর পরিকল্পনা পর্যন্ত সবকিছু রিয়েল টাইম ভিত্তিতে প্রদান করবে।

চ্যাটজিপিটি Browser With Bing নামের একটি এক্সটেনশনও থাকছে। যার মাধ্যমে ব্রাউজিং ক্ষমতার সাহায্য নিতে পারবেন।

আরও পড়ুন: মেটা নতুন করে নিয়েে এল চ্যাটবট

এই মুহূর্তে চ্যাটজিপিটির ২ প্রতিদ্বন্দ্বী গুগলের বার্ড ও মাইক্রোসফটের বিং সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারকারীদের ব্রাউজিং ফিচার অফার করছে।

চলতি বছরের জুনে আইওএস ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটি ওয়েব ব্রাউজিং ফিচার চালু করলেও তা কয়েকদিনের মধ্যেই বন্ধ করে দেয়। কারণ ব্যবহারকারীরা এই চ্যাটবটকে কাজে লাগিয়ে পেওয়াল কনটেন্টের অ্যাক্সেস নিতে শুরু করে দেয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা