ইমোজি
টেকলাইফ

আসছে নতুন সাইত্রিশটি ইমোজি

সান নিউজ ডেস্ক: চলতি বছরের শেষ বা ২০২২ নাগাদ সবার ডিভাইসে চলে আসবে নতুন সাইত্রিশটি ইমোজি। ইউনিকোড ১৪.০ গত বছর আসার কথা থাকলেও আপডেটটি এসেছে এ বছর। এ তালিকায় যোগ হয়েছে আরও নতুন সাইত্রিশটি ইমোজি। এখন নতুনসহ সবমিলিয়ে ৮৩৮টি ক্যারেক্টার চোখে পড়বে বলে উঠে এসেছে প্রতিবেদনে।

এক প্রতিবেদন বলছে, জুলাইয়ে ইউনিকোড কনসোর্টিয়ামের চূড়ান্ত বিবেচনা তালিকায় যে কয়টি ইমোজি ছিল, সবই যোগ হয়েছে নতুন তালিকায়। ফলে ‘বিনস’, ‘ট্রোলস’, ‘মিরর বল’ এবং ‘মেল্টিং ফেইস’-এর মতো ইমোজিগুলোর দেখা পাচ্ছেন ব্যবহারকারীরা। ইউনিকোড ১৪.০ সংস্করণের চূড়ান্ত তালিকায় ঠাঁই পাওয়া ইমোজির মধ্যে বিদ্যমান ‘প্রিন্সেস অ্যান্ড প্রিন্স’ ইমোজির বিকল্প আসছে।

এ ছাড়াও পনেরোটি ভিন্ন ধরনের ‘স্কিন টোন’-এর হ্যান্ডশেক আসছে। এ ছাড়াও দেখা মিলতে পারে ‘প্রেগন্যান্ট ম্যান’ এবং ‘প্রেগন্যান্ট পারসন’ ইমোজির। ইমোজি রেফারেন্স সাইট ইমোজিপিডিয়া প্রায় সব ইমোজিকে একটি একক ছবিতে প্রকাশ করেছিল। ইউনিকোড কনসোর্টিয়াম ইমোজির মানদণ্ড বিবেচনা করে এবং নতুন ইমোজি প্রকাশের দায়িত্ব পালন করে থাকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা