যুবরাজ সিং
খেলা

অবসর ভেঙে ক্রিকেটে ফিরবে যুবরাজ সিং

স্পোর্টস ডেস্ক:

যুবরাজ সিংয়ের ভক্তদের জন্য এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে। শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে অবসর ভেঙে ক্রিকেট মাঠে ফিরতে চলেছেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে পঞ্জাবের হয়ে টি-টোয়েন্টিও খেলবেন তিনি। একটি স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে একথাই জানিয়েছেন ভারতের সাবেক এই বাঁ-হাতি ব্যাটসম্যান। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যুবরাজ। ভারতের ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের মেন্টর হিসেবে কাজ করছেন যুবরাজ। সেই থেকেই নাকি নতুন করে অনুপ্রাণিত হয়েছেন তিনি।

শোনা যাচ্ছে, পাঞ্জাবের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটেই নাকি মন দিতে চান ৩৮ বছরের যুবি। জানা গেছে, পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে চিঠি পাঠিয়েছেন যুবরাজ। নিজের রাজ্যকে টি-টোয়েন্টিতে সাহায্য করতে চান তিনি। পিসিএ'র কাছে চিঠি পৌঁছেছে তারকা ক্রিকেটারের। যদিও পিসিএ'র তরফে এখনও তাকে কিছু জানানো হয়নি।

গত বছর জুনে তিন ফরম্যাট থেকেই অবসর গ্রহণ করেছিলেন যুবরাজ। তবে ক্রিকেট থেকে বেশিদিন দূরে থাকেননি। বরং পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে মোহালিতে শুভমন গিল, অভিষেক শর্মা, প্রভসিমরান সিং এবং আনমোলপ্রীত সিংকে নিয়ে দু'টি দীর্ঘ ক্যাম্প করেন। চার উঠতি ক্রিকেটারের ফিটনেস ও দক্ষতা নিয়ে কাজ করেন যুবি। আর বিশেষ জোর দেন মানসিক দৃঢ়তার উপর।

সেই সময়ই কিছুটা নিজের অজান্তেই যেন খেলোয়াড়দের দুনিয়ায় ফিরে আসেন ২০১১ সালের বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে যুবরাজ ৪০টি টেস্ট, ৩০৪ ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

সম্প্রতি তিনি জানিয়েছেন, ওই তরুণ খেলোয়াড়দের সঙ্গে সময় কাটাতে এবং খেলার বিভিন্ন দিক নিয়ে কথা বলার বিষয়টি উপভোগ করছিলাম। আমি বুঝতে পারছিলাম, আমি যে বিভিন্ন ধরনের জিনিসগুলি বলছি, সেগুলি ওরা ধরতে পারছে। কয়েকটি বিষয় দেখিয়ে দেওয়ার জন্য আমায় নেটে যেতে হচ্ছিল। দীর্ঘদিন ব্যাট না ধরা সত্ত্বেও আমি এত ভালো শট খেলছিলাম দেখে নিজেই বেশ অবাক হয়ে গিয়েছিলাম।

যুবরাজ জানান, লকডাউন শুরুর পর থেকে দুই মাস ট্রেনিং করেছেন তিনি। প্রাক-মৌসুম ক্যাম্পে ব্যাটিং শুরু করেন। কয়েকটি প্র্যাকটিস ম্যাচে রানও পান। সেই সময় যুবরাজকে অবসর ভেঙে আসার সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রস্তাব দেন পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পুনীত বালি।

সেই প্রস্তাবে যুবরাজ জানিয়েছেন, আপাতত পাঞ্জাবের হয়ে টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা রয়েছে তার। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে অনুমোদন না পাওয়া পর্যন্ত তিনি শুধু টি-টোয়েন্টি খেলতে চান। করোনার কালে শরীরের যাতে কোনও ক্ষতি না হয় সেদিকেও নজর রাখছেন তিনি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা