এমবাপে করোনায় আক্রান্ত
খেলা

এমবাপে করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক:

ফ্রান্স ও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) স্ট্রাইকার কিলিয়ান এমবাপে এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (০৭ সেপ্টেম্বর) টেস্ট করালে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাকে ফ্রান্সের দল থেকে বাদ দেওয়া হয়। যদিও তিনি সুস্থ আছেন এবং করোনার কোনও লক্ষণ নেই। খবর ডেইলি মিররের।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে এই ম্যাচে খেলছেন না এমবাপে।

অবশ্য সুইডেনের বিপক্ষের ম্যাচের পর থেকেই এমবাপে আইসোলেশনে ছিলেন, অনুশীলনে যোগ দেননি। করোনা পজিটিভ হওয়ার পর সন্ধ্যায় তিনি বাসায় ফিরে যান।

শনিবার উয়েফা নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে দারুণ একটি গোল করেছিলেন এমবাপে, যা ছিল জাতীয় দলের হয়ে তার ১৪তম গোল। নেশন্স লিগে মাঠে নামার আগে ফ্রান্সের সব খেলোয়াড়ের করোনা টেস্ট করানো হয়েছিল। সেই পরীক্ষায় নেগেটিভ হয়েই তিনি অনুশীলনে যোগ দিয়েছিলেন। এমনকি সুইডেনের বিপক্ষের ম্যাচের আগে বুধবার যে টেস্ট করানো হয়েছিল সেখানেও নেগেটিভ হয়েছিলেন তিনি।

কিন্তু সোমবারের পরীক্ষায় তিনি পজিটিভ হন। পিএসজির সপ্তম খেলোয়াড় হিসেবে করোনা আক্রান্ত হলেন এমবাপে। তার আগে নেইমার দ্য সিলভা, অ্যাঙ্গেল ডি মারিয়া, মাউরো ইকার্দি, লিয়ান্দ্রো পারদেস, কেইলর নাভাস ও মার্কুইনহোস করোনা আক্রান্ত হয়েছেন।

সান নিউজ/ আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা