পিএসজি’র আরও ৩ খেলোয়াড় করোনাক্রান্ত 
খেলা

পিএসজি’র আরও ৩ খেলোয়াড় করোনাক্রান্ত 

স্পোর্টস ডেস্ক:

মরণঘাতী কোভিড-১৯ বা করোনাভাইরাস জেঁকে বসেছে ফরাসি ফুটবল ক্লাব পিএসজিতে। নেইমার, আঞ্জেল ডি মারিয়া ও লিয়েনদ্রো পেরেদেসের পর ক্লাবটির আরও তিনজন খেলোয়াড় ছোঁয়াচে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ইএসপিএন ও স্কাই স্পোর্টস এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় নতুন করে তিনজনের করোনাভাইরাসে আক্রান্তের খবর জানায় পিএসজি। তাতে বলা হয়, “সার্স সিওভি২ (করোনাভাইরাস) এর সবশেষ টেস্টে তিনজনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।”

তবে নতুন আক্রান্ত খেলোয়াড়দের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস লিগে রানার্স-আপ হওয়া পিএসজিতে মোট করোনা আক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।

গত সোমবার ডি মারিয়া ও পেরেদেসের রিপোর্ট পজিটিভ আসে; বুধবার জানানো হয় করোনায় আক্রান্ত দলের সবচেয়ে বড় তারকা নেইমারও। তারা সবাই ছুটি কাটাতে স্পেনের ইবিজা দ্বীপে বেড়াতে গিয়েছিলেন।

লিগ ওয়ানের নতুন মৌসুমের সময় যখন ঘনিয়ে আসছে তখন একের পর করোনাভাইরাসে আক্রান্তের খবর আসছে পিএসজি থেকে। ফ্রান্সের লিগটির করোনা প্রটোকলও খুব কড়াকড়ি। কোনও ক্লাবে চারজনের এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলে তাদের ম্যাচগুলো স্থগিত করা হবে।

এরই মধ্যে এই প্রটোকলের কবলে পড়েছে মার্শেই ক্লাব। লিগের উদ্বোধনীর দিন সেন্ত এতিয়েনের বিপক্ষে ক্লাবটির ম্যাচ স্থগিত করা হয়েছে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্তে খবর পাওয়া গেছে মঁপেলিয়ে, রেনে ও লিও ক্লাব থেকেও।

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

ঝালকাঠিতে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ&rsquo...

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ...

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

দীর্ঘ ১০ মাসের কঠিন সময় পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার জন...

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বাজারে শাহরুখ খানের অবস্থান বরাবরই আলোচনায় থাকে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা