ছবি-সংগৃহীত
খেলা
এশিয়ান গেমস

ছেলেরা জাপান, মেয়েরা চীনের গ্রুপে

ক্রীড়া প্রতিবেদক : আগামী বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের ড্রয়ের পর আজ (বৃহস্পতিবার) একই দিন অনুষ্ঠিত হয়েছে এশিয়ান গেমসের ফুটবলের ড্র। এই ড্রয়ে বাংলাদেশের ছেলেরা জাপানের গ্রুপে আর মেয়েরা স্বাগতিক চীনের গ্রুপে পড়েছে।

আরও পড়ুন : বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

এশিয়ান গেমসের পুরুষ ফুটবলে বাংলাদেশ পড়েছে এ গ্রুপে। স্বাগতিক চীনের সঙ্গে অন্য প্রতিপক্ষ মায়ানমার ও ভারত। ছেলেদের ফুটবলে অংশ নেবে ২৩ দেশ। ৬ গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গত আসরে বাংলাদেশ গ্রুপ পর্ব টপকিয়ে নকআউট পর্বে উঠেছিল। জামাল ভূঁইয়ারা ইতিহাস গড়েছিলেন কাতারকে হারিয়ে।

এবার এশিয়ান গেমসের ফুটবলে জামালরা পূর্ণ শক্তি দল নিয়ে যেতে পারছে না। এশিয়ান গেমসের সময় এএফসি কাপ/চ্যাম্পিয়ন্স লিগের জন্য বসুন্ধরা কিংস খেলোয়াড় ছাড়ছে না। বাংলাদেশের মতো একই সমস্যায় পড়ছে অন্য দেশগুলোও।

আরও পড়ুন : ইতিহাস গড়লেন নাহিদা-ফারজানা

অন্যদিকে এশিয়ান গেমসের ফুটবলে বাংলাদেশ নারী দল এবারই প্রথম অংশগ্রহণ করছে। ডি গ্রুপে সাবিনাদের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম ও নেপাল। এই তিন প্রতিপক্ষের মধ্যে নেপালের বিপক্ষে দুই সপ্তাহ আগেই খেলেছেন সাবিনারা।

এশিয়ান গেমসের ফুটবলে পুরুষ ইভেন্টে অ-২৩ মূলত। ২৩ বছর বয়সী ফুটবলারদের সঙ্গে তিন জন সিনিয়র ফুটবলাররা অংশগ্রহণ করেন। মহিলা ফুটবল দলে অবশ্য পূর্ণাঙ্গ সিনিয়র দলই অংশগ্রহণ করে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা