ফাইল ছবি
খেলা

২০২৩ বিশ্বকাপের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক: আগামী ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলেন এ সূচি ঘোষণা করা হয়।

এবারের বিশ্বকাপ ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড দিয়ে শুরু হয়ে ১৯ নভেম্বর আহমেদাবাদে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।১০টি মাঠে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। মোট ৪৫টি ম্যাচের মধ্যে ৩৯টি ম্যাচই দিবারাত্রির। শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। বাকি ৬টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

আরও পড়ুন: ৩ জুলাই ঢাকায় আসছেন মার্টিনেজ!

এবার ভেন্যু নিয়ে পাক-ভারত দ্বন্দ্ব এবং বিশ্বকাপের ম্যাচ পেতে ভারতের রাজ্যগুলোর ক্রিকেট সংস্থাগুলোর মতবিরোধ ছাড়াও কর নীতি নিয়ে টানাটানিতে সূচি প্রকাশ অপেক্ষায় ছিল বলে জানা গেছে।

যদিও আহমেদাবাদের ভেন্যুটি নিয়ে পাকিস্তানের আপত্তি ছিল। তবে দুই পক্ষের সমঝোতায় শেষ পর্যন্ত ১৫ অক্টোবর সেখানেই হচ্ছে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচটি।

এদিকে, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগাররা। তামিম বাহিনী ৯ ম্যাচের মধ্যে দুইটি করে ম্যাচ খেলবে কলকাতা, ধর্মশালা ও পুনেতে। এছাড়া একটি করে ম্যাচ খেলবে, মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা