ছবি-সংগৃহীত
খেলা

ভারতের বিপক্ষে দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : ভারত নারী দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী দল। এ লক্ষ্যে ক্যাম্পের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন : ব্রাজিলের স্বপ্নভঙ্গ, আর্জেন্টিনার উৎসব

ঘোষিত দলে জায়গা পাননি পেসার জাহানারা আলম ও ব্যাটার রুমানা আহমেদ। অপরদিকে এক সিরিজ পর দলে ফিরেছেন অলরাউন্ডার সালমা খাতুন।

আগামী ৯ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিযান। সিরিজের পরের ম্যাচ দুটি গড়াবে ১১ ও ১৩ জুলাই । এরপর ১৬, ১৯ ও ২২ জুলাই অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচই মাঠে গড়াবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

আরও পড়ুন : ঈদের ছুটিতে যাচ্ছেন টাইগাররা

বাংলাদেশে নারী দলের প্রাথমিক স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোশতারি, মুরশিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, মারুফা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, ফারজানা হক পিংকি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা