ছবি : সংগৃহিত
খেলা
এশিয়া কাপ-২০২৩

পিসিবির প্রস্তাবে রাজি ভারত!

স্পোর্টস ডেস্ক : অবশেষে ধারবাহিক নাটকের শেষ পর্ব দেখতে চলেছেন দর্শকরা! ভারত-পাকিস্তানের একের পর এক প্রস্তাবনায় চলতি বছরের শঙ্কায় পড়ে গিয়েছিল এশিয়া কাপ।

আরও পড়ুন : বিশ্বের শীর্ষ ৫ লিগের মধ্যে থাকবে সৌদি

পাকিস্তানের মাটিতে ভারতের খেলতে আগ্রহ না থাকার কারণেই সেই আলোচনার রেশ এতদূর গড়িয়েছে। তাদের রাজি করাতে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের হাইব্রিড প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। কিন্তু তাতেও ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের সিদ্ধান্তের বরফ গলেনি।

তবে এবার কিছুটা আশার বাণী শুনিয়েছে রোহিত-কোহলিদের বোর্ড। এক শর্তে তারা পাকিস্তানের হাইব্রিড প্রস্তাব মানতে রাজি হয়েছে!

ভারতীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের জিও সুপার টিভি এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলছে, একটি শর্তে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে এশিয়া কাপে খেলতে রাজি হয়েছে ভারত।

তবে আগামী ২৭ মে বিসিসিআইয়ের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

পিসিবির দেওয়া দু’টি হাইব্রিড মডেলের মধ্যে একটি ছিল, ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অন্যসব ম্যাচগুলো পাকিস্তানের মাটিতে হবে।

আরও পড়ুন : ভিয়েতনামে শীর্ষে ফাহাদ

অন্য বিকল্প ছিলো, গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে ভারতের ম্যাচসহ ফাইনাল হবে নিরপেক্ষ ভেন্যুতে।

দ্বিতীয় প্রস্তাব অনুসারে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম পর্বের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের ম্যাচগুলো হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত।

এক্ষেত্রে শারজাহ এবং আবুধাবির চেয়ে দুবাইতে টিকিট বেশি বিক্রির সম্ভাবনার কথা মাথায় রেখেছে পিসিবি।

আরও পড়ুন : মেয়েদের ডিপিএল শুরু বৃহস্পতিবার

পাকিস্তানের সংবাদমাধ্যমটি বলছে, ‌‘পাকিস্তানের প্রস্তাবে এশিয়ার অন্য দেশগুলোর সমর্থন থাকায়, বিসিসিআইও তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনতে যাচ্ছে। তবে এক্ষেত্রে একটি শর্ত জুড়ে দিয়েছে তারা।

শর্ত হচ্ছে- ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেওয়ার বিষয়ে লিখিত নিশ্চয়তা চায় বিসিসিআই।’

চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের জন্য সময় বরাদ্দ রাখা হয়েছে। এরপর অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ।

আরও পড়ুন : এলপিএলে যাচ্ছেন সাকিব

কিন্তু এশিয়া কাপে ভারত না খেললে কিংবা কোনো কারণে টুর্নামেন্টটি বাতিল হলে, বিশ্বকাপে না যাওয়ার হুমকি দিয়ে আসছিল পিসিবি প্রধান নাজাম শেঠী। তাদের সেই সিদ্ধান্ত বদলাতে এবার ভারতও কিছুটা সুর নরম করতে যাচ্ছে!

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা