ছবি-সংগৃহীত
খেলা

মেয়েদের ডিপিএল শুরু বৃহস্পতিবার

ক্রীড়া প্রতিবেদক : আগামী বৃহস্পতিবার (২৫ মে) থেকে শুরু হতে যাচ্ছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। নয় দল চূড়ান্ত করে মেয়েদের ডিপিএল সূচি প্রকাশ করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকেএসপির ১ ও ৩ নম্বর মাঠ এবং ফতুল্লা স্টেডিয়ামে হবে ডিপিএলের ম্যাচগুলো।

আরও পড়ুন : এলপিএলে যাচ্ছেন সাকিব

বৃহস্পতিবার আসরের উদ্বোধনী দিন বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও কলাবাগান ক্রীড়াচক্র। একইদিন মুখোমুখি হবে রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ-গুলশান ইয়ুথ ক্লাব এবং বিকেএসপি-সিটি ক্লাব।

তবে এখনও পুরো ফিকশ্চার প্রকাশ করেনি বিসিবি। ৩১ মে পর্যন্ত ডিপিএলের সূচি জানানো হয়েছে।

এবারের ডিপিএলে ১১টি দল অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় অ্যাজাক্স ও শেখ রাসেল। যে কারণে ৯ দল নিয়েই হবে এবারের টুর্নামেন্ট। শেষ মুহূর্তে দুটি দল সরে যাওয়ায় ওই সময় জাতীয় দলের ক্রিকেটাররা ক্ষোভ প্রকাশ করেছিলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগ্রেস পেসার জাহানারা আলম।

আরও পড়ুন : চীন যাচ্ছেন মেসিরা

জাহানারা বলেছিলেন, ‌‘দুইটা টিম খেলতে আসছে না, এটা উইমেন্স ক্রিকেটের জন্য খুবই খারাপ একটা বিষয়। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু সারাবছর আশা নিয়ে থাকে। অক্লান্ত পরিশ্রম করে তারা। নিজেদের টাকা ইনভেস্ট করে ট্রেইনিং করে, কিন্তু তারা সেরকম স্বাবলম্বীও নয়। আপনারা জানেন যারা ন্যাশনাল প্লেয়ার, তারা মোটামুটি স্বাবলম্বী।’

নারী ডিপিএলের দলগুলো হলো- মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি), আবাহনী লিমিটেড, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি, সিটি ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব ও কলাবাগান ক্রীড়াচক্র।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা