ছবি : সংগৃহিত
খেলা

সম্পাদক হলেন সালাউদ্দিনের সহকারী

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ইমরান হোসেন তুষারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী তিন মাসের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এবার ৪৩ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী

আজ বিকেল চারটায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেই জরুরি সভার দৈর্ঘ্য চলল ইফতারের পূর্ব পর্যন্ত। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ফিফা থেকে নিষিদ্ধ হয়েছেন শুক্রবার। তিন দিনের মধ্যে আজ জরুরি সভার মাধ্যমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দিয়েছে বাফুফে।

সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, 'আমাদের দৈনন্দিন অনেক কর্মকান্ড চলে। আমাদের কাজ চলমান রাখার জন্য ইমরান হোসেন তুষারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। তার বর্তমান দায়িত্বের সঙ্গে অতিরিক্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।'

ইমরান হোসেন তুষার ২০১৬ সালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করছিলেন। এরপর প্রটোকল বিভাগের ম্যানেজারও দায়িত্ব পালন করেন। এখন এর সঙ্গে যোগ হচ্ছে সাধারণ সম্পাদকের দায়িত্ব।

আরও পড়ুন: তাইওয়ানের আকাশ নিয়ন্ত্রণ নেবে চীন

বাফুফে পূর্ণাঙ্গ সাধারণ সম্পাদকের জন্য বিজ্ঞপ্তি প্রদান করবে, 'আমরা মাস তিনেক পর পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ সম্পাদক নিয়োগ প্রক্রিয়ায় যাব। এর আগ পর্যন্ত ইমরান কাজ চালিয়ে যাবে।'

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা